আমি গ্রামে থাকি রুমের ভিতর নেট পায় না তাই USB 2.0 ক্যাবেল দিয়ে বাইরে জিপি ৩জি মডেম দিয়ে চালাই । কিন্তু আমার বর্তমান ক্যাবেল দিয়ে চালানোর সময় কানেকশন চলে যাচ্ছে । মডেম শো করছে কিন্তু কানেকশন যাচ্ছে আর আসছে এখন কি করব ? নতুন ক্যাবেল কিনতে হলে কোনটা কিনব ? GP 3G modem | Cable length: 3 or 5 miter. 

2953 views

1 Answers

এই সমস্যার স্থায়ী সমাধান নাই। আমিও এক সময় এভাবে নেট চালাতাম। কেবল যতই লম্বা হয় ততই এই সমস্যা হয়।

এ প্রক্রিয়া বাদ দিয়া আমি এখন অন্য টেকনিকে চালাই, কোন সমস্যা নাই।  আপনি এক কাজ করুন,  একটি ওয়াইফাই রিসিভার কিনুন, দাম ২৫০ টাকাতে পাবেন। নেট চালানো ছাড়াও এটি দিয়া পিসিতে শেয়ারইট ব্যবহার করতে পারবেন। কাজেই কিনলে লস নাই। এবার দুটো অপশন বলছি। এক, একটি পকেট রাউটার কিনুন। দাম ৩৫০০ এর মত। ব্যস পকেট রাউটার চালু করে বাইরে রাখুন যেখানে নেটওয়ার্ক পায়। এবার পিসিতে ওয়াইফাই রিসিভার লাগিয়ে ওয়াইফাই কানেক্ট দিন। দুই, যদি এত টাকা না থাকে তবে,  আপনি নিশ্চয় এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন। সেটির ডাটা কানেক্ট করে হটস্পট চালু করেন, ফোনটি বাইরে রাখুন এবং ওয়াইফাই রিসিভার দিয়া কানেক্ট করুন।

2953 views

Related Questions