কবরে শাস্তির জন্য নিয়োজিত অজগর
হযরত আবু সাইদ খুদরী (রাঃ) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই কাফেরদেরকে শাস্তি প্রদানের জন্য কবরের মধ্যে ৯৯ টি অজগর সাপ নিয়োজিত করে দেয়া হয়। কেয়ামত পর্যন্ত এরা তাকে দংশন করতে থাকে। সেগুলো এতই বিষাক্ত যে, তাদের একটিও যদি পৃথিবীর দিকে ফোঁস করে তাহলে তার বিষক্রিয়ায় পৃথিবীতে আর একটি ঘাসও উৎপন্ন হবেনা।(দারিমী)
এ যুগে বড় বড় পারমানবিক বোমা ইত্যাদি ধরনের যুদ্ধারস্ত্র দেখে আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই হাদিসের তাৎপর্য বুঝতে মোটেই কষ্ট হয়না।
1753 views