1 Answers
আইনে ভরণপোষণ প্রদানের দায়িত্ব বলতে শুধু পুত্রকেই বোঝানো হয়নি, বরং কন্যাকেও বোঝানো হয়েছে। অর্থাৎ মা-বাবার ভরণপোষণের দায়িত্ব শুধু ছেলের একার নয়, বরং মেয়েকেও নিতে হবে। এর মাধ্যমে নারী-পুরুষের মধ্যে সমতা আনা হয়েছে।
আর ভরণপোষণ শুধু কোনো বিশেষ সন্তান নেবে তা নয়, বরং সবাইকে নিতে হবে। তবে একাধিক সন্তান থাকলে তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাদের মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করবে। কোনো সন্তান মা-বাবাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও একত্রে বা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করতে পারবে না। প্রত্যেক সন্তানকেই তাদের মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে হবে এবং চিকিৎসাসেবা দিতে হবে। মা-বাবা একত্রে বা আলাদা থাকলে প্রত্যেক সন্তানকে সাধ্যমতো তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে।