1 Answers

বন্ধু হচ্ছে এমন একটা নাম যে নামের সাথে জড়িয়ে থাকে আত্মার ভালোবাসা। এটা কোনো রক্তের সম্পর্ক না তবুও কিছু কিছু বন্ধুত্ব  রক্তের সম্পর্কের থেকেও বেশি হয়ে থাকে। বন্ধুরা কখনো তার বন্ধুকে বলেনা যে দোস্ত তোকে ভালোবাসি বা আই লাভ ইউ টাইপের কিছু। কিন্তু বন্ধুরা তাদের ভালোবাসা প্রকাশ করে নানান উপায়ে। কেউ হয়তো একটু বকা দিয়ে বা খুচা দিয়ে এটাই হচ্ছে বন্ধুর প্রতি আদর। আপনি আপনার মনের কথাগুলো খুব প্রিয়ো বন্ধুর কাছে বলতে পড়বেন যা হয়তো বাবা মা'কেও বলা যায়না। মা বাবাকে বলার সাথে সাথে হয়তো হাজার টাকার খাবার নিয়ে আসবে কিন্তু বন্ধুর কাছে বার বার খুজে পাঁচ টাকার এক কাপ চা খাওয়ার মধ্যে জমে থাকে অনেক তৃপ্তি ও ভালোবাসা। কখনো চাপা কষ্টের কান্না বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদলে মন হালকা হয়ে যায় যখন বলে "আরে শালা তোরে কাঁদলে জোস লাগে আরও বেশি করে কান"। মনের মত বন্ধু খুব মানুষের কপালেই জোটে আর যাদের জোটে তারা খুবই ভাগ্যবান। ভালো থাকিস সব হারামিরা ভালোবাসা নিস।                                                 

2662 views Answered

Related Questions

Next steps