সকলের নিজ অঞ্চলের ভাষা চাইসবার উত্তর আশা করছি....?
7 Answers
আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আঞ্চলিক ভাষা। ১. কি কবর কেমন আছেন। ২. আমি বাজার যাইতাম না। ৩. মোবাইল কতদেয়া কিনচস? ৪. আইজ্জয়া তর খবর আছে। ৫. কিদ্দেয়া খাইচস?
আমাদের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কিছু কথা এমন: 1.বাজার থিক মাছ কিনি লিআ। 2.তুই কি বুলছিস কিছুই বুঝতে পারছি নি। 3.এই ছুড়া তোর বাড়ি কুনজাগায়? (তবে কিছু অশিক্ষিত লোক ছাড়া আমাদের জেলায় সবাই মার্জিত ভাষায় কথা বলে)
সিরাজগঞ্জ তাড়াশের ভাষা -
-
কুনটে গেছুলু রে?
- কিরকম পৌরতুছু রে?
- তোর অবস্থা কিরম?
- আমার আব্বার ক্যাল কামে যাওয়া লাগবি।
- গাছ লাগাইলে তোর উপকার হবি।
আমাদের জয়পুরহাটের আঞ্চলিক ভাষা ১.কোটে যাচু রে? ২.কেনকা আচু কি করুচু? ৩.আমাগেরে বাইত আসিস।(আমাদের বাড়িতে আসিস?)
আমাদের শরীয়তপুর জেলার ভেদেরগন্জ থানার আন্ঝলিক ভাষা: 1.কিরে কোনতনে আইছ? 2.কাইল্লা ঢাহা গেছিলি নাকি? 3.কলমডা দেছনা। 4.ভাল্লাগেনা পারমুনা তোল্লগে যাইতে। 5.বোহে দরছে খানা দে। ।।।।।।ধন্যবাদ।.।.।।।।.
আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ৫টি কথা: ১. আঁই আজিয়া মাছ দি ভাত খা-ই। ২. অনরা বেয়াগ্গুন ভালা আছন না? ৩. বাংলাদেশত দুর্নীতি আগেত্তুন বারি গেইয়িগোই। ৪. আঁর মা'র মতো ভালোবাসার মানুষ এই পৃথীবিত্ নেই। ৫. আঁই তোঁয়ারে পছন্দ গরি এহতাল্লাই তোঁয়ারে আঁর বারিত্ দাওয়াত দিলাম। আইবা কিন্তু।
আমার(দের) নোয়াখালির আঞ্চলিক ভাষা:=
১) আমি লাল শাক দিয়ে ভাত খাব।
- আঁই ডুলল্গার হাগ দিই ভাত খাইয়ুম।
- কোত্তাগা আঁর এঁডাই বালা লাইগছে।
- হল শইলেল্গরলাই বালা।
- অগ্গা চিবা লই আন।
- হেতির ডক আঁরে বেয়ুশ করি আলাইছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy