1 Answers

১৯২২ সালে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে সর্বভারতীয় ক্ষেত্রে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এই সময় গান্ধীজি সহ অধিকাংশ কংগ্রেস নেতাই জেলে বন্দী থাকায় ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন স্মিত হয়ে পড়ে ছিল, এর ফলে রাজনৈতিক ক্ষেত্রে যে শূন্যতা দেখা দিয়েছিল, তা পূরণের জন্য এক বিকল্প রাজনৈতিক কর্মসূচির কথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গোয়া কংগ্রেস অধিবেশনে উত্থাপন করেন।

এরই পরিপ্রেক্ষিতে ১৯২৩ সালে ১লা জানুয়ারি মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল প্রমূখের সাহায্য নিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জাতীয় কংগ্রেসের অভ্যন্তরেই স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন।

1632 views Answered

Next steps