1 Answers
সামাজিক জীব হিসেবে মানুষের যে সমস্ত চাহিদা অপরিহার্য তা'ই মৌলিক মানবিক চাহিদা। মানুষের চাহিদার কোন শেষ নেই। কিন্তু কিছু কিছু চাহিদা পূরণ করা না হলে মানুষের জীবন রক্ষা পায় না এবং সামাজিক পরিচয়ও থাকে না। এ সমস্ত অভাব পূরণের চাহিদাই হলো মানুষের মৌলিক চাহিদা। এ চাহিদা গুলোর সংখ্যা কিন্তু খুব বেশি নয়; তবে চাহিদার তীব্রতা অনেক। তাই মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে মানুষ যা সম্ভব তা'ই করে। পাশাপাশি মৌলিক চাহিদাগুলো ঠিকমত পূরণ না হলে মানুষ তার ন্যূনতম মর্যাদা হারিয়ে ফেলে।
মানুষের বেঁচে থাকা, দৈহিক ও মানবিক বিকাশ এবং সামাজিক বা নাগরিক জীবন জাপনের জন্যে মৌলিক কিছু চাহিদার পরিপূরণ করতেই হয়। এর কোন বিকল্প নেই। মানুষের জৈবিক ও সামাজিক চাহিদার সমষ্টি হলো মৌলিক মানবিক চাহিদা যা পূরণ করতেই মানুষ সারা জীবন ব্যস্ত থাকে।