1 Answers
সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হবার কারনঃ
সাধারণত দামস্তরের সাথে সামগ্রিক চাহিদার বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এই জন্য সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়ে থাকে।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামস্তর বাড়লে সামগ্রিক চাহিদা (AD) কমে। আবার দামস্তর কমলে সামগ্রিক চাহিদা (AD) বাড়ে। দামস্তর ও সামগ্রিক চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারনেই মুলত সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়ে থাকে।
চিত্রে প্রকাশঃ
উক্ত বিষয়টি চিত্রের সাহায্যে প্রকাশ করা হলঃ

চিত্র বিশ্লেষণঃ উক্ত চিত্রে OX অক্ষে সামগ্রিক চাহিদা এবং OY অক্ষে দামস্তর পরিমাপ করা হয়েছে। দামস্তর P0 হলে সামগ্রিক চাহিদার পরিমান Q0 যা A বিন্দু ধারা নির্দেশ করা হয়েছে। আবার দামস্তর যখন P0 থেকে P1এ হ্রাস পায়, তখন সামগ্রিক চাহিদার পরিমান Q0 থেকে Q1 এ উপনীত হয় যা B বিন্দু ধারা নির্দেশ করা হয়েছে। এখন A ও B বিন্দু যোগ করলে (AD) সামগ্রিক চাহিদা রেখা পাওয়া যায় যা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়েছে।