1 Answers
নিম্নশ্রেণির উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্ট থেকে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়, কিন্তু উচ্চশ্রেণির উদ্ভিদে আদি প্লাস্টিড হতে ক্লোরোপ্লাস্ট উৎপত্তি লাভ করে। সূর্য়লোকের উপস্থিতিতে ক্লোরোফিল সৃষ্টির সাথে সাথে আদি প্লাস্টিড ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে থাকে। প্রথমে আদি প্লাস্টিডের আবরণীর ভেতরের স্তর থেকে ফোস্কা বা ভেসিকল সৃষ্টি হয়। পরে এগুলো মিলিত হয়ে ল্যামেলি বা থাইলাকয়েড গঠিত করে। কিছু ল্যামেলি স্তূপীকৃত হয়ে গ্রানাম সৃষ্টি করে, কিছু আবার ’স্ট্রোমা ল্যামেলি’ হিসেবে থেকে যায়। এভাবেই আদি প্লাস্টিড হতে ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হয়।
1640 views
Answered