1 Answers

ক্লোরোপ্লাস্টের গঠন: নিম্নিলিখিত অংশগুলো নিয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত হয়-

১। ঝিল্লি বা আবরণী: প্রতিটি ক্লোরোপ্লাস্ট একটি দুই স্তরবিশিষ্ট বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এটি লিপোপ্রোটিন (লিপিড ও প্রোটিন) দিয়ে গঠিত। গঠনশৈলীর দিক থেকে এটি প্লাজমামেমব্রেনের অনুরূপ।

২। স্ট্রোমা: ক্লোরোপ্লাস্টের পানিগ্রাহী ম্যট্রিক্সকে স্ট্রোমা বলে। গ্লুকোজ তৈরির বহু এনজাইম, লিপোপ্রোটিন ইত্যাদি সমন্বয়ে স্ট্রোমা গঠিত।

৩। থাইলাকয়েড ও গ্রানাম: স্ট্রোমাতে চাকতিসদৃশ থলের মতো যে বস্তু থাকে তাকে গ্রানাম চক্র বা থাইলাকয়েড বলে। কতগুলো থাইলাকয়েড (10–100টি) একত্রে ঢাক বা স্তুপের মতো বিন্যস্ত থাকে। এই স্তূপকে গ্রানাম বলে। গ্রানামের আকৃতি 0.3-1.7 । প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 40-60টি গ্রানা থাকতে পারে । C4 উদ্ভিদের বান্ডশীথের ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকে না। শৈবালকোষেও প্রকৃত গ্রানাম থাকে না।

৪। ফটোসিনথেটিক ইউনিট ও ATP-Synthases: থাইলাকয়েড ঝিল্লিতে ATP তৈরির এনাজাইমবিশিষ্ট যেসব অসংখ্য গোলাকার বস্তু থাকে তাদেরকে ATP-Synthases বলে। থাইলাকয়েড ঝিল্লিতে অরেক ফটোসিনথেটিক ইউনিট থাকে। প্রতি ফটোসিনথেকটিক ইউনিটে ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের প্রায় 300-400 অণু বিদ্যমান। এছাড়া এতে ফসফোলিড, কুইনোন, সালফোলিপিড, মেটাল আয়ন, বিভিন্ন ধরনের এনজাইম ইত্যাদি থাকে। ক্লোরোপ্লাস্টের এ অংশটি স্ফটিকার, একে কোয়ান্টোজোমও বলে। এখানেই ফটোফসফোরাইলেশন ঘটে।

৫। স্ট্রোমা ল্যামেলি: দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েডস যে সূক্ষ্ণ নালিকা দিয়ে সংযুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামেলি (একবচনে-ল্যামেলাম) বলে। এদের অভ্যন্তরেও ক্লোরোফিল থাকে।

৬। রাইবোজোম : ক্লোরোপ্লাস্টে 70s রাইবোজোম থাকে। এতে প্রোটিন সংশ্লেষণ হয়।

1626 views

Related Questions