মোবাইল চার্জ হচ্ছে না,কি করব?

চার্জে দিলে চার্জিং দেখায়,কিন্তু ১ ঘন্টা পর চার্জ খুললেও লো ব্যাটারি দেখায়,আরও একটি ব্যাটারি দিয়ে চার্জে দিয়েছিলাম,তাও একই ঘটনা,SYMPHONY D150
4280 views

2 Answers

সম্ভাব্য ৩টি কারনে এমন হতে পারে।

১। ফোনের পাওয়ার আইসি ডাউন হয়ে গেছে অথবা

২। চার্জারের ট্রানজিস্টর ডাউন হওয়ায় চার্জার অল্প ভোল্টের বিদ্যুত সরবরাহ করছে যাতে চার্জিং দেখালেও ব্যাটারি ভরার মত কার্যকারী বিদ্যুত নাই।

৩। উপরের দুটো ঠিকঠাক থাকলে ইউএসবি কেবল ও কেবলের পোর্ট মরিচা পড়ে বা ঢিলা হয়ে গেছে যার ফলে ভাল কানেক্ট পাচ্ছেনা।

আপনি প্রথমে ভাল একটি কেবল দিয়া চার্জ করে চেক করুন। ঠিক না হলে

চার্জার পাল্টিয়ে চার্জ দিন। তাতেও সমাধান না হলে

নিশ্চিত ফোনের পাওয়ার আইসি ডাউন হয়ে গেছে। 

4280 views Answered

মোবাইলে চার্জ না হওয়ার ৩ টি কারনঃ

১৷ চার্জার এডাফটর বা ক্যাবলে সমস্যা।

২। মোবাইলের চার্জিং পোর্ট নষ্ট।

৩। মোবাইলের ব্যাটারি ডাউন।

যেহেতু অন্য একটি ব্যাটারি দিয়েও ট্রাই করেছেন, তাই বলবো চার্জার পরিবর্তন করে একবার দেখুন।

তাতেও কাজ না হলে সার্ভিসিং দোকানে নিয়ে যাবেন।

4280 views Answered

Related Questions

Next steps