সালাত সংক্রান্ত?

করোনা ভাইরাস এর কারনে কি ফরয সালাত বাসায় পড়া যাবে? যদিও বা ওযর না থাকে! 

2799 views

3 Answers

ইসলামী ফাউন্ডেশন থেকে সেরকম নির্দেশনা আছে। 
আর তাছাড়া মহামারী থেকে আমাদের মহানবী সা: সাবধান থাকতে বলেছেন। 
আর একটি বিষয় হল দেশের আইন মানা দেশের নাগরিকের জন্য ফরজ। 
পরিস্থিতি এরকম না যে সরকার চিরদিনের জন্য নামাজ বাসায় পড়তে বলেছে। 
ছোঁয়াছে এই ভাইরাস থেকে রক্ষা পেতে সাবধান থাকাটা ইসলাসের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারলাম না। 
এ জন্য দুঃখিত। 

2799 views Answered





Home /জামাতের সাথে নামাজ

জামাতের সাথে নামাজ

 

Watch Video
 

Loading video

 

 

জামাতের সাথে নামাজের হুকুম

ইসলামি শরীয়ত সক্ষম পুরুষদেরকে জামাতের সাথে নামাজের নির্দেশ দিয়েছে। জামাত তরক করা থেকে হুঁশিয়ার করেছে। এমনকি অন্ধ ব্যক্তিকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাত তরক করার অনুমতি দেন নি। শুধু তাই নয়, বরং যারা জামাতে নামাজ আদায় করে না তাদেরকে জ্বলিয়ে দেয়ার ইচ্ছাও তিনি পোষণ করেছিলেন।

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব বিষয়ে আল কুরআনে ইরশাদ হয়েছে:

(وَإِذَا كُنتَ فِيهِمۡ فَأَقَمۡتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلۡتَقُمۡ طَآئِفَةٞ مِّنۡهُم مَّعَكَ )

{আর যখন তুমি তাদের মধ্যে থাকবে। অতঃপর তাদের জন্য সালাত কায়েম করবে, তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায়।}[সূরা আন-নিসা:১০২]

এখানে আল্লাহ তাআলা ভয় ও সফর হালতেও জামাতে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। অতএব নির্ভয় ও মুকীম অবস্থায় জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব কতটুকু তা বলাই বাহুল্য।

আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে জামাআত ত্যাগ করবেন না। তবে যদি যদি আশংকা করেন বাড়ি থেকে বের হলে বা মানুষের সাথে একত্রিত হলে কোরোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন তাহলে বাড়িতে বসে সালাত আদায় করতে পারেন। আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন দ্বীনের ব্যপারে জবরদস্তি নেই। তাই বাড়িতে বসে ফরয সালাত আদায় করতে পারেন। তবে উপযুক্ত, বিশেষ কারণ ছাড়া জামাআত ত্যাগ করলে আপনার আল্লাহ কাছে কঠোর জবাবদিহি করতে হবে। রাসূল (সা.) এ সম্পর্কে কঠোর হুসিয়ারি দিয়েছেন। 

2799 views Answered

 

করোনা ভাইরাস এর কারনে ফরয সালাত বাসায় পড়া যাবে। তবে এই ভাইরাসকে উযর হিসাবে দেখতে হবে। কেননা, বিনা উযরে মসজিদের জামাতে শরিক না হলে গুনাহ হয়। (এলাউস সুনানঃ ৪/১৬৬; আহসানুল ফাতাওয়াঃ ৩/২৭১)

আর জামাত ছেড়ে দেয়ার ব্যাপার ভীত ব্যক্তিকে মাযুর হিসবে গণ্য করা হবে।

কেননা রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, উযর হল, ভয় অথবা অসুস্থতা।’ আর ভয় তিন প্রকার- প্রাণের ভয়, সম্পদের ক্ষতির ভয় বা পরিবারের ক্ষতির ভয়। (আল মুগনীঃ ১/৩৬৬)

সুতরাং অসুস্থতার কারণে, অনুরূপভাবে নিজের ক্ষতির ভয় (যেটা করোনা ভাইরাস এর কারনে হতে পারে), সম্পদের বা পরিবারের ক্ষতির আশঙ্কা থাকলে কিংবা অন্য যুক্তিসঙ্গত উযর থাকলে অথবা যদি মুসাফির হয় তাহলে মসজিদে জামাতে না গিয়ে বাসা-বাড়িতে নামায পড়ার অনুমতি আছে।

2799 views Answered

Next steps