বিদেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং.....?
কোন দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং পড়ার মান ভাল ?
এবং কোন দেশে কত খরচ , এবং সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।
আশা করি উপযুক্ত উত্তর পাবো
2510 views
1 Answers
নিজ অভিজ্ঞতা থেকে বলছি, এটি সম্পূর্ণ আপনার ইচ্ছার অপর নির্ভরশীল। কিছু কিছু দেশ আছে যারা ভিনদেশী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখা করায়, উল্টো তার ওই দেশে থাকা খাবার ব্যবস্থা এবং আর্থিক সহায়তা করে। আবার অনেকে ভাব মারার জন্য আমেরিকান/ব্রিটিশ হাইফাই ভার্সিটিতে পড়তে চায় যেখানে চান্স পাওয়া এবং পড়ার খরচ দেয়া দুইটাই অসম্ভব।
যদি আপনি সত্যি আগ্রহী হন ফ্রিতে ভালো/আন্তর্জাতিক মানের শিক্ষালাভ করতে চান তবে এই তথ্য গুলো আপনার জন্য। এখানে অধিকাংশ দেশ ১ম বিশ্বের দেশ এবং এদের ভার্সিটি গুলো বিশ্বের প্রথম ১০০ ইউনিভার্সিটি এর মধ্যে।
-
Germany (পাবলিক ভার্সিটি গুলো ফ্রি, কোর্স কমপ্লিট করার জন্য হাল্কা কিছু ফর্ম ফিলাপ, ইত্যাদি তে মোট ৳১৪,০০০ লাগবে। থাকা খাওয়া আপনার নিজের ওপর নির্ভরশীল, তবে বেশি টাকা লাগে না। )
-
Norway (নরওয়েতে গ্রেজুয়েসন,পোস্ট গ্রেজুয়েসন,ডক্টরেট কোনো ডিগ্রীতেই টাকা লাগে না, কিন্তু ওদের দেশে ভাষা অর্থাৎ নরওয়েজিয়ান পাড়তে হবে। থাকা খাওয়া আপনার নিজের ওপর নির্ভরশীল, তবে বেশি টাকা লাগে না।)
-
Sweden (ডক্টরেট লেভেল ফ্রি, বাকি গুলো নয়)
-
Finland (সব ভার্সিটি ফ্রি, হাতে গোনা দুই একটি ছাড়া। থাকা খাওয়া একটি এক্সপেন্সিভ, কিন্তু আপনি পার্টটাইম জব করলে মানিয়ে নিতে পারবেন। )
-
Belgium (সামান্য খরচ; ওদের বেস্ট ভার্সিটিগুলো তে মানে যেগুলো বিশ্বের র্যাঙ্কিং এ ১০০ এর ভেতর, সেখানে ৳১,৬০,০০০ লাগে। আমাদের দেশে পাবলিকে ইঞ্জিনিয়ারিং পুরপরি শেষ করতে মোটমাট ৳৫০,০০০ লাগে। এতো ভালো ভার্সিটির জন্য এটা সামান্য ফি। )
-
Greece (গ্রীস এর পড়ালেখার মান এবং শুনাম আমরা ছোটোবেলা থেকে জানি। ওদের ভার্সিটি গুলো ফ্রি না হলেও বাংলাদেশের টপ প্রাইভেট ভার্সিটির থেকে কম নেয়। এখানে ব্যাচেলর শেষ করতে মোট ৳৫,৫০,০০০ লাখ এবং থাকা খাওয়া আপনার অপর কিন্তু সাধারনত মাসে ৫০ হাজার এর বেশি লাগবে না যদি আপনি সঞ্চয়ী হন।)
-
Spain (১ম সারির ভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নিতে ৳২,০০,০০ লাগে ।থাকা খাওয়া আপনার নিজের ওপর নির্ভরশীল, তবে বেশি টাকা লাগে না। কিন্তু ওখানকার বাজার-দর আমাদের মতোই। অন্যান্য ভিনদেশী রাজ্যের থেকে কম। )
2510 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy