1 Answers
অবশ্যই মা-কে অধিক ভালোবাসবে এবং সম্মান করবে। কেননা, মায়ের মর্যাদা সম্পর্কে অসংখ্য অসংখ্য হাদীস বর্ণিত হয়েছে।
হযরত আসমা (রাঃ) বলেনঃ কুরাইশরা যে সময়ে নবী (সঃ)-এর সঙ্গে সন্ধি চুক্তি করেছিল, ঐ চুক্তিবদ্ধ সময়ে আমার মা তাঁর পিতার সঙ্গে এলেন। আমি নবী (সঃ)-এর কাছে জিজ্ঞেস করলামঃ আমার মা এসেছেন, তবে সে অমুসলিম। আমি কি তাঁর সঙ্গে উত্তম ব্যবহার করবো? তিনি বললেনঃ হ্যাঁ। তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো। (সহিহ বুখারী, হাদিস নং ৫৯৭৯) → এখান থেকে বুঝা যায়, মা মুশরিক হলেও মাকে সম্মান দিতে হবে অসদাচরণ করা যাবে না।
হযরত ইবনু মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বললাম, হে আল্লাহ্র রাসূল (সঃ)! কোন কাজ সবচাইতে উত্তম? তিনি বললেনঃ নামায তার নির্ধারিত সময়ে আদায় করা। আমি আবার প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! এরপর কোনটি? তিনি বললেনঃ বাবা-মায়ের সাথে উত্তম আচরণ করা। আমি আবারো প্রশ্ন করলাম, হে আল্লাহ্র রাসূল (সঃ)! তারপর কোনটি? তিনি বললেনঃ আল্লাহ তা'য়ালার পথে জিহাদ করা। (জামে'আত-তিরমিজি, হাদিস নং ১৮৯৮)→ এখান থেকে বুঝা যায়, জিহাদ করার চেয়ে মায়ের সাথে উত্তম ব্যবহার করার গুরুত্ব অপরিসীম।
হযরত মুআবিয়া ইবনু হাইদা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (সঃ) ! কোন ব্যক্তির সাথে আমি উত্তম আচরণ করব? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে। আমি প্রশ্ন করলাম, এরপর কার সাথে? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে। আমি আবার প্রশ্ন করলাম, এরপর কার সাথে? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে। আমি আবার প্রশ্ন করলাম, এরপর কার সাথে? তিনি বললেনঃ তারপর তোমার বাবার সাথে, তারপর নিকটাত্মীয়তার ক্রমানুসারে উত্তম আচরণ করবে। (জামে'আত তিরমিজী, হাদিস নং ১৮৯৭)→ উক্ত হাদীস থেকে বোঝা যায়, সর্বাধিক সম্মান ও মর্যাদা পাওয়ার বেশি হকদার একমাত্র মা।
জনাব, এরকম অনেক দলিল আছে, যেগুলো পরিপূর্ণভাবে তুলে ধরা অসম্ভব। তাছাড়াও - রাসূল (সঃ) বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। (বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিজী, ইবনে মাজাহ)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy