অপ্রাপ্তবয়ষ্ক কেউ ইসলামের সহবাস এর জ্ঞান অর্জন করতে গেলে কি গুনাহ হবে?
অবিবাহিত কেউ সহবাসের নিয়ম দেখতে পারবে কি? যদি সেই ছেলের তার বয়স ১৬ হয়ে থাকে।
1 Answers
অপ্রাপ্তবয়স্ক কেউ ইসলামের সহবাস এর জ্ঞান অর্জন করতে গেলে গুনাহ হবে না।
ছেলে ও মেয়ে উভয়ের বালেগ হওয়ার বয়সসীমা ও আলামত ইসলামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। কোনো ছেলে বা মেয়ের মধ্যে বালেগ হওয়ার নির্দিষ্ট আলামত পাওয়া গেলে বা নির্দিষ্ট বয়সসীমায় পৌঁছলেই তাকে বালেগ গণ্য করা হবে। এবং তখন থেকে ইসলামী শরিয়তের বিধি-বিধান তার ওপর অর্পিত হবে।
ছেলেদের বালেগ হওয়ার আলামত হলোঃ স্বপ্নদোষ হওয়া, বীর্যপাত হওয়া, দাঁড়ি বা গোঁফ উঠা।
বালেগ হওয়ার উপরোক্ত নির্দিষ্ট আলামত যদি কোনো ছেলের মধ্যে পাওয়া না যায়, সেক্ষেত্রে উভয়ের বয়স যখন হিজরি বর্ষ হিসাবে ১৫ বছর পূর্ণ হবে, তখন প্রত্যেককে বালেগ গণ্য করা হবে। ১৫ বছর পূর্ণ হওয়ার পর কোনো আলামত পাওয়া না গেলেও সে বালেগ বলেই বিবেচিত হবে। (আল ইনায়া শারহুল হেদায়া ৮/২০১; আদ্দুররুল মুখতার ৬/১৫৩; তাফসিরে কুরতুবি ১২/১৫১)।
প্রশ্নে বলা হয়েছে সেই ছেলের বয়স ১৬ অর্থাৎ তিনি অপ্রাপ্তবয়স্ক নয় তিনি প্রাপ্তবয়স্ক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy