মাসিকের সময় ব্যতীত অন্য সময়ে ফেমিকন পিল খাওয়ার ব্যপারে জানতে চাই?

স্ত্রীর মাসিক হয়েছে ৩০ তারিখে আর ১২ তারিখে সেক্স করা হয়েছে এখন ১৩ তারিখ থেকে যদি ফেমিকন খাওয়া শুরু করা হয় তাহলে কি প্রেগন্যান্সির ভয় থাকবে??  যেহুতু লেখা পিরিয়ডের ২য় দিন থেকে ২১ টা খাওয়ানোর নিয়ম সে ক্ষেত্রে তো ১১ দিন পার হয়েছে এতে কি হবে???  বিস্তারিত জানালে উপকার হতো

#ফেমিকন
2065 views

2 Answers

Md Abu Siddique
এসএসসি

যেহেতু পিল খাওয়ার সময় দেরিতে হয়েছে, সেক্ষেত্রে প্রথম দিন দুইটা পিল খাওয়ার পর নিয়মিত পিল গ্রহণ করলে প্রেগনেন্ট না হওয়ার সম্ভাবনা থাকে।

চাইলে এটা ইমারজেন্সি পিল খাওয়াতে পারেন, সেটা ভালো হয়। 

2065 views Answered

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আপনার স্ত্রীর মাসিক হয়েছে ৩০ তারিখে এবং আপনি মিলন করেন ১২ তারিখে এবং ১৩ তারিখ থেকে ফেমিকন পিল খাওয়া শুরু করলে আপনার স্ত্রীর প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হবে না কেনো না এসব ফেমিকন পিল হলো স্বল্পমেয়াদি পিল যা মাসিকের সময় হতে নিয়মিত করে খেতে হয় ।

এছাড়াও মাসিক এর সময় ব্যতীত অন্য সময়ে এই পিল খাওয়া শুরু করলে এই পিল নিয়মিত সেবনের ৭ দিন পর ৮ দিনের দিন থেকে মিলন করতে পারবেন অন্যথায় নয়।

কিন্তু যদি আপনি ওনাকে এই ফেমিকন পিল  ওনার মিন্সের দিন থেকে খাওয়া শুরু করেন তাহলে পিল খাওয়ার দিন থেকে বা তার পরের দিন থেকেই নিয়মিত মিলন করতে পারবেন পিল সেবন করাকালিন সময়েই । এতে সমস্যা নেই ।কিন্তু মিন্সের সময় ব্যতীত অন্য সময়ে পিল খাওয়া শুরু করলে পিল সেবনের দিন থেকেই মিলন করা যাবে না যা পিল সেবনের ৮ দিনের দিন থেকে মিলন করতে হবে এর মধ্যে মিলন করলে মিলনে কনডম নিতে হবে।

সুতারাং আপনি আপনার স্ত্রীর মিন্সের ১১/১২ দিনের দিন থেকে ফেমিকন পিল খাওয়াতে চান সেক্ষেত্রে ওনার প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হবে না। কাজেই আপনি ওনাকে ইমার্জেন্সি  পিল খাওয়ান। আসা করি বুঝতে পারছেন।

2065 views Answered

Related Questions

Next steps