1 Answers

  1. আপনি কাউকে খুব বেশি গুরুত্ব দিলে সে আপনাকে খুব সহজভাবে সস্তা মনে করবে। কিন্তু যদি সে আপনাকে ও গুরুত্ব দেয় তাহলে ধরে নিবেন মানুষটি পরিপক্ক ।
  2. আপনি যদি সব সময় বিনয়ী আচরণ করেন তাহলে মানুষ আপনাকে দুর্বল ভাবতে পারে তাই বিনয় ব্যাপারটাকে ক্ষেত্রবিশেষে ব্যবহার করুন।
  3. সোশ্যাল মিডিয়াতে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করলে সে আপনাকে মনে রাখবে না কিন্তু আপনি যদি কাউকে ব্লক করেন তাহলে সে সেটা সারাজীবন মনে রাখবে।
  4. আপনি যতক্ষণ না কারো কাজে আসছেন ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক মানুষ আপনাকে মনে করবে না।
  5. মানুষ আপনার ভালো ব্যবহার অল্পদিন মনে রাখবে কিন্তু খারাপ ব্যবহার সারা জীবন মনে রাখবে।
  6. আপনি অনেক কে হয়তো আপনার কাছের মানুষ মনে করেন কিন্তু যখন বিপদে পড়বেন দেখবেন এরা অনেকেই আপনার থেকে পালিয়ে গিয়েছে তখন আপনি সত্যি মানুষ চিনতে পারবেন।
  7. মানুষ স্বভাবগত কারণেই আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে।
  8. কিছু মানুষ প্রচণ্ড বিপদের মধ্যে খুব স্বাভাবিক থাকবে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না যে সে আসলে বিপদে আছ।
  9. মানুষরূপী কিছু বান্দর আছে এই বান্দরদের কখনো মাথায় তুলতে নেই এদের মাথায় তুললে উপর থেকে লাথি মারবেই মারবে।
  10. আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা আপনি বিপদে পড়েছেন দেখলে ভিতরে ভিতরে সূক্ষ্ম আনন্দ লাভ করে। কিন্তু মুখে মুখে বলবে আপনার বিপদে পাশে আছে।
  11. মানুষের মধ্যে অহংকার বোধ গর্ব করার তাড়না সহজাত প্রবৃত্তি। বিশেষ করে বাঙ্গালীদের মধ্যে। আপনি মানুন আর না মানুন ।
  12. কেউ কোনো কথা বলার সময় যদি বারবার মাটির দিকে তাকায় তাহলে ধরে নেবেন সে মিথ্যা কথা বলছে।
  13. যারা বেশি চুপচাপ ঠান্ডা মেজাজের তারা ভয়ঙ্কর শয়তান হয়।
  14. যারা সহজে রাগে না তারা একবার রাগলে তাদের রাগ ভয়ংকর হয়।
  15. কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াকে এতটা সিরিয়াসলি নিয়েছে যে আপনি ভেবে অবাক হবেন এটা কি করে সম্ভব।
2670 views

Related Questions