পাগলরা কি জান্নাতে যাবে?

কিয়ামতের দিন তাদের কি কোনো বিচার হবে না? বিনা হিসাবে জান্নাতে যাবে? নাকী তারা জান্নাত জাহান্নামে কোথাও যাবে না?

2484 views

2 Answers

পাগলরা শরিয়তের মুকাল্লাফ (যাদের উপর শরীয়াতের বিধি-নিষেধ আরোপিত হয়) এমন আদিষ্ট ব্যক্তি নয়। তাদের জন্য কোনো আদেশ নিষেধ নেই। শিশু, চেতনাহীন, মানসিক ভারসাম্যহীন ও পাগলদের আমলনামা লেখা হয় না। কারণ, তারা নিজের ইচ্ছাতে কিংবা সজ্ঞানে কিছুই করে না। তাদের সওয়াব ও গোনাহ নেই।

তাই কিয়ামতের দিন তাদের কোনো বিচার হবে না, আশা করা যায় তারা বিনা হিসাবে জান্নাতে যাবে।

2484 views Answered

আসসালামু আলাইকুম ভাই।

আসলে আল্লাহ পাক রব্বুল আলামীন মানুষ তৈরী করেছেন অত্যন্ত সুন্দর সমস্ত উপকরন দ্বারা। আল্লাহ তায়ালা মানুষকে শাস্তি দিবেন তা ঠিক কিন্তু শাস্তির যথাযোগ্য কারনও তো থাকতে হবে। এবার, যে মানুষকে শাস্তির কাজ করার ক্ষমতা দেন নাই তাকে কিভাবে শাস্তি দিবেন?

পাগলরা হলো মানসিক রোগী। যদি আপনার মস্তিষ্ক ঠিক না থাকে তবে আপনি ভাল মন্দের তফাত বুঝতে পারবেন না। তাই  পাগলদের জন্য কোন আদেশ নিষেধ দেয়া হয় নাই।

কাজেই তারা বিনা হিসেবে জান্নাতি।

কিন্তু,

জন্মগত পাগলের জন্যই এই নিয়ম। যারা ভালো মন্দ বুঝতে শিখে তারপর পাগল হয়েছে তারা সুস্থ থাকা জীবনের হিসাব দিয়ে তবেই জান্নাতে যেতে পারবে। পাগল হয়ে যাওয়া জীবনের হিসাব  আল্লাহ পাক রব্বুল আলামীন ক্ষমা করে দিবেন। 

শুধু তারাই জান্নাতে যাবে যারা সুস্থ মনে বিশ্বাসের সাথে আল্লাহ তায়ালা ও তার হাবীব মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ইমান আনবে।

আশা করি বুঝতে পেরেছেন।

2484 views Answered

Related Questions

Next steps