এস এসসি পাশে কি চাকরি?
আমি একজন প্রতিবন্ধি। এস এস সি পরিক্ষা দিয়েছি। এবং বিজ্ঞান বিভাগ থেকে ৪.৫০ পেয়েছি। এখন পড়াশোনার পাশাপাশি একটি চাকরির প্রয়োজন। দয়াকরে আমাকে কেউ সাহায্য করুন
2 Answers
হ্যা অবশ্যই আপনি এসএসসি পাশে চাকুরি করতে পারবেন।
আমাদের দেশে যদিও এখন বেকারত্ব সমস্যা অতিরিক্ত তবে কাজের অভাব আছে তেমনটা নয়। তবে চাহিদা মত চাকুরি পাওয়া যায় না। তবে আপনার যে সকল বিষয়ে লক্ষ রাখতে হবে-
১- আপনি কোন এলাকায় বসবাস করেন? => যদি আপনি শহর এলাকার মধ্যে বসবাস করেন তাহলে আশেপাশে একটু যোগযোগ করুন এসএসসি পাশকৃত কর্মী লাগবে এমন অনেক দোকান বা কর্মক্ষেত্র আছে। যদিও আপনার চাহিদার মান অনুযায়ী বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত হবে তা আপনার উপরে।
২- আপনি কি কম্পিউটার বা মোবাইলে অনলাইনের কোন কাজ যেমন- ডাটা এন্ট্রি, অনলাইন মার্কেটিং,ওয়েব হোস্টিং ইত্যাদি আউটসোর্সিংয়ের কাজ জানেন? => যদি আপনি জেনে থাকেন তাহলে বিনা ইনভেষ্টমেন্ট এ অনেক আউসোর্সিং কাজ আছে আপনার জন্য। যেমনঃ- Upwork, Truelancer, Fiverr, Freelancer, Youth4Work, Freelance India, On Contract, Working Nomads
এধরনরে আরো অনেক সাইট পেয়ে যাবেন যা থেকে আপনি মাসে নয় দিনে বেশ টাকা আয় করতে পারবেন।
এছাড়া আমাদের দেশের প্রাই প্রত্যেক অঞ্চলে কিছু ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান আছে যেখানে আপনার মত কর্মীর চাহিদা ব্যাপক সুতরাং আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন।
***আর সবসময় মনে রাখবেন কর্ম মানুষকে বড় করে তা সে যেকর্মই হোক না কেন, কোন কর্মকে ছোট না ভেবে আপনার দায়িত্ব আপনার কছে বড় করে দেখুন অবশ্যই খুব শিঘ্রই একটা চাকুরি পেয়ে জাবেন আশাকরি।***
আর সব থেকে বড় কথা উপর ওয়ালার কাছে প্রার্থনা করুন তিনি কাওকে ফিরিয়ে দেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy