1 Answers

ইন্টারনেট ব্যবহার করলে প্রসেসর এর উপর

চাপ পড়ে তাই গরম হওয়া স্বাভাবিক ।

যে কোনো স্মার্টফোনের মূল অঙ্গই হলো প্রসেসর। আপনি ফোন ব্যবহার করুন আর নাই করুন প্রসেসর তো থেমে নেই। এটি সবসময় চলতে থাকে। সে তার কাজ বন্ধ রাখে না। পার্থক্য শুধু ব্যবহারে কম-বেশি। প্রসেসর নির্মাণ করা হয় অর্ধপরিবাহী পদার্থ দিয়ে এবং এর ভিতর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র  ইলেকট্রন থাকে। যখন প্রসেসর তার কাজ করে তখন এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে। এ সময় ইলেকট্রনগুলো নিজেদের ভিতর সংঘর্ষ ঘটায় এবং তাপ উৎকদন করে। অর্থাৎ আপনার প্রসেসর যত বেশি কাজ করে তাপ ও তত বেশি উৎকদন হয়। আপনি যদি শুধু কথা বলা কিংবা মিউজিক শুনে থাকেন তবে ফোনটি কম গরম হবে। আর যদি গেম খেলা ও ফাইল ডাউনলোড একসঙ্গে করেন তবে স্বভাবতই প্রসেসরে প্রেসার পড়বে। সাধারণ কথা বলা কিংবা গান শোনার তুলনায় টানা ডাউনলোড করলে ইলেকট্রনগুলো কাজ করার ফলে বেশি তাপ উত্পন্ন করে। এর ফলে আপনার সাধের ফোনটি গরম হয়। প্রসেসর ফোনের বডির সঙ্গে লেগে থাকে। ফলে মাঝে মাঝে অতিরিক্ত গরম অনুভূত হয়।

তথ্য বিস্ময়, 

2617 views

Related Questions