7 Answers

প্রিয়জনের ছবি অন‍্য কারো কাছে থাকলে আপনার খারাপ লাগবে কয়েকটা কারণে। যেমন -- 

1. আপনার দৃষ্টিভঙ্গি : আপনি যদি ঐরকম ব‍্যক্তি হন যে, আপনার প্রিয়জনকে আল্লাহর কাছে প্রিয় করতে চান, পরকালেও কাছে চান, শুধু একান্তই আপনার বলে চিন্তা করেন কিংবা আপনি চাননা যে অন‍্যকেউ আপনার প্রিয়জনকে দেখুক; তাহলে আপনার অনেক খারাপ লাগবে।


2. সামাজিক অভিজ্ঞতা : আপনি নিশ্চয় এমন সমাজে বেড়ে উঠেছেন; যেখানে অন‍্যদের কাছে অনেক কিছু শুনেছেন বা দেখেছেন ঐ বিষয়ে। অন‍্য মেয়েদের ছবি নিয়ে গোপনে অনেক কিছু করতে পারে। আপনি এই বিষয়গুলো চিন্তা করে চাইবেননা যে আপনার প্রিয়জনের ছবি অন‍্যকারো কাছে থাকুক।


3. অতিরিক্ত ও খাঁটি ভালবাসা : প্রিয়জনকে হয়ত এতটাই ভালবাসেন যে, আপনি মন থেকেই চাননা আপনার প্রিয়জনের ফেইসটা অন‍্য কারো কাছে থাকুক, অন‍্যকেউ তাকে মন ভরে দেখুক। মাঝে মাঝে এমন কিছু ভালবাসা প্রত‍্যক্ষ করা যায়; স্বাভাবিক নিয়মের বাইরে অনেক কিছুই ঘটে। 

আমিও প্রায় ওরকম। যদি পারতাম; প্রিয়জনকে শুধুই বুকের ভিতর ছোট্ট হৃদয়টাতে ভরে রাখতাম সারা জীবনের জন‍্য;

 যেন কেউ না জানে সে কোথায় আছে........

শুধু আমি ছাড়া...........

আর পারিনা বলেই বুকের ভিতর শুধু যন্ত্রণা, হাহাকার

1892 views Answered

হুম, খারাপ লাগবেই। আপনি যাকে ভালোবাসেন, তিনি হলো আপনার প্রিয় মানুষ। সুতরাং, তাকে অন্য কেউ দেখলে আপনার ভালো লাগবে না স্বাভাবিক। অনেকে ছবি দেখে খারাপ মন্তব্য করে এ রকম আপনার কাছে মনে হতে পারে। সুতরাং, এজন্য আপনার খারাপ লাগে।

1892 views Answered

প্রিয়জনকে একান্ত নিজের করে ভাবলে, হৃদয়ে শুধু তার অস্তিত্ব থাকলে এবং তাকে একান্ত করে কাছে পাবার ইচ্ছা থাকলে এরকম হতে পারে।

1892 views Answered

প্রশ্ন করার জন্য ধন্যবাদ

প্রেমিকার ক্ষেত্রে :

প্রিয় জনের ছবি অন্য কারো কাছে থাকলে মনে হয় এই রকম যে ঐ মানুষটা প্রিয়জন কে পছন্দ করে বা ভালোবাসে। আর যদি সে লোকটির যোগ্যতা বা অর্থ সম্পদ নিজের থেকে বেশি থাকে তখন এই ভয় কাজ করে যে প্রিয়জন যদি চলে যায়। 


স্ত্রীর ক্ষেত্রে :

স্ত্রীর ক্ষেত্রে সাধারণত পরকীয়ার ভয় থেকে খারাপ লাগতে পারে।

আশা করি বুঝতে পেরেছেন

1892 views Answered

প্রিয় মানুষ বলতে বুঝি, যাকে নিঃসার্থ ভাবে আমরা ভালোবাসি। আর তাকে যদি চির আপন করে পাওয়ার প্রবল ইচ্ছা থাকে। তবে তার ছবি বলেন বা সে অন্য কারো সাথে কথা বলুক, সেসবে আপনার খারাপ লাগবে স্বাভাবিক। 

কেননা আপনি চান সে তার একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাক্তি আপনিই কেবল হবেন।

1892 views Answered

হয়তো বেশী ভালোবাসেন এই কারনেও হতে পারে।

অথবা তাকে হারানোর ভয় কাজ করে এজন্যও হতে পারে, কিংবা আপনি তাকে নিয়ে খুব পসেসিভ যার কারনে এমন হয়

1892 views Answered

আপনি যদি মনে করেন আমার প্রিয়জন শুধু আমার জন্য সৃষ্টি করা হয়েছে। আপনার প্রিয়জনকে স্রষ্টার কাছে প্রিয় করতে চান, পরকালে ভালো থাকতে চান, অন‍্যকেউ আপনার প্রিয়জনকে দেখুক বা উপভোগ করুক তাহলে আপনার অনেক খারাপ লাগবে। কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন, যাকে বলে হৃদয় নিংড়ানো ভালোবাসা।

1892 views Answered

Related Questions

Next steps