1 Answers
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তুমি কি দেখো না যে আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে, তারা এবং উড্ডীয়মান পক্ষিকুল তাদের পাখা বিস্তার করে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই জানে তার প্রার্থনার এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি। তারা যা করে আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। (সূরা আন-নূূর, আয়াত: ৪১)।
অত্র আয়াতে আল্লাহ তা‘আলা তার বড়ত্ব, সার্বভৌমত্ব ও মহিমা সম্পর্কে অবগত করাচ্ছেন। আকাশ ও জমিনে যা কিছু আছে তা জীব হোক আর জড় হোক সকল কিছু একমাত্র আল্লাহ তাআলারই তাসবীহ পাঠ করে।
আল্লাহ তা‘আলা বলেন: সপ্ত আকাশ, পৃথিবী এবং তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না; কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। (সূরা বানী ইসরাঈল ১৭: ৪৪)।
সুতরাং প্রত্যেক প্রাণী স্ব-স্ব পদ্ধতিতে আল্লাহ তা‘আলার তাসবীহ পাঠ করে থাকে।
আল্লাহ তা‘আলার তাসবীহতে সমগ্র সৃষ্টজগতই ব্যাপৃত আছে, কিন্তু প্রত্যেকের তাসবীহর পদ্ধতি ও আকার বিভিন্নরূপ।