ভাইয়া একটু সাহায্য চাই?
আমার বয়স ১৮ বছর । আমি একজন অবসেশন রোগে আক্রান্ত ব্যাক্তি। আমি প্রায় সময় অনেক মানসিক সমস্যায় ভুগি ।
আমাকে কেউ উত্তর টা দিলে আল্লাহ আপনার উপর অনেক রহমত করবে কারণ আমি একজন মানসিক ভাবে অসুস্থ ব্যাক্তি ।
আমার প্রশ্ন টা হচ্ছে
আমি যখন প্রশ্রাব করি তার পর এক ফোটা পানি না পড়লেও বার বার সন্দেহ হয় যে পড়ছে
সেই ভয়ে আমি নিয়মিত নামাজ আদায় করতে পারি না ।
যদি প্রশ্রাব করার পর একফোটা পানি পড়ে তাহলে কী কাপড় নাপাক হয়ে যাবে।
আর আমার না পড়লেও সন্দেহ হয় । শয়তান কিছুতেই পিছু ছাড়ছে না...।
যদি প্রশ্রাব করার পর এক ফোটা পানি পড়ে তাহলে কী আমি ভিজা হাতে ওই জায়গায় স্পর্শ করলে কী হাত নাপাক হয়ে যাবে।
নাপাকের পরিমাণ যেহেতু অনেক কম তাই বার বার কাপড় বদলাতে ইচ্ছে করে না...
দয়া আকরে কেউ বিস্তারিত বলবেন প্লিজ
1 Answers
সন্দেহের রোগ বড় জটিল রোগ। এটা বস্তুত শয়তানের একটি শক্তিশালী চাল। সে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে ইবাদাত পালন থেকে বিরত রাখে। সুতরাং আপনি সবধরনের সন্দেহ সংশয় ঝেড়ে ফেলুন। আদৌ সন্দেহের কবলে পড়বেন না। যথানিয়মে প্রশ্রাব করে একটু সময় নিয়ে ঢিলা-পানি ব্যবহার করে নিঃসন্দেহে বাথরুম থেকে বেরিয়ে পড়ুন। শয়তানের সন্দেহের প্রতি সামান্য পরিমাণও ভ্রুক্ষেপ করবেন না। এরপর ওযু করে নামায পড়ে ফেলুন। তবে বাস্তবিক পক্ষে যদি কখনো পেশাবের ফোঁটা বেরিয়ে কাপড়ে লেগে যায় তাহলে কাপড়ের ঐ নির্দিষ্ট স্থান ধুয়ে ফেলুন। যদিও ওই কাপড় পরিধান করে নামাজ পড়লে মাকরুহের সাথে নামায আদায় হয়ে যাবে। আর যদিও এক ফোঁটা পরিমাণ পেশাব লেগে যাওয়ার জায়গায় ভিজা হাত লাগালে তাকে নাপাক হওয়ার বিধান দেয়া হয় না তবে তা নিয়ে নামায পড়া মাকরুহ হবে। এজন্য তা ধুয়ে নেয়াই শ্রেয় হবে। আর নির্দষ্ট জায়গাটুকু ধুয়ে নিলে বার বার কাপড় পরিবর্তনেরও প্রয়োজন পড়বে না। সুন্নাত হিসেবে এ ব্যধির জন্য ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy