কেয়ামতের দিবসে সর্ব প্রথম কাকে উঠানো হবে?

কেয়ামতের দিবসে সর্ব প্রথম কাকে কবর থেকে উঠানো হবে? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিন।

2715 views

1 Answers

সর্বপ্রথম আমাদের নবী হজরত মুহাম্মদ (সাঃ) কবর থেকে উঠবেন।

পরজগতের প্রথম ধাপ কবর। কবরের পর হাশর। হাশরের মাঠে পৃথিবীর সব মানুষ একত্র হবে। সুদীর্ঘকাল মানুষ সেখানে অবস্থান করবে। মূলত মানুষের চূড়ান্ত বিচার হবে হাশরে।

পৃথিবীর মহাপ্রলয় সংগঠিত হওয়ার বহু সময় পর আল্লাহ তায়ালার আদেশে ইসরাফিল (আঃ) দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁ দেবেন। তখন কবরগুলো বিদীর্ণ হয়ে সব মানুষ জেগে উঠবে এবং হাশরের মাঠে সমবেত হবে। সর্বপ্রথম আমাদের নবী হজরত মুহাম্মদ (সাঃ) কবর থেকে উঠবেন।

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষবার শিঙ্গায় ফুঁক দেয়ার পর যে সবার আগে মাথা উঠাবে, সে আমি। তখন আমি মূসা (আঃ) কে দেখব আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। আমি জানি না, তিনি আগে থেকেই এভাবে ছিলেন, না শিঙ্গায় ফুঁক দেয়ার পর।

(সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ ৬৫/ কুরআন মাজীদের তাফসীর, হাদিস নম্বরঃ ৪৮১৩, আধুনিক প্রকাশনীঃ ৪৪৪৯, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৫০ হাদিসের মানঃ সহিহ)।

আল্লাহর বাণীঃ আর শিঙ্গায় ফুঁ দেয়া হবে তখন আল্লাহ যাদের ইচ্ছা করবেন তাদের বাদে আসমান ও যমীনে যারা আছে তারা সবাই সংজ্ঞাহীন হয়ে পড়বে। অতঃপর শিঙ্গায় আবার ফুঁ দেয়া হবে, তখন হঠাৎ তারা সবাই উঠে দাঁড়াবে এবং তাকাতে থাকবে। (সূরাহ আয যুমার ৩৯/৬৮)।


2715 views Answered

Related Questions

Next steps