1 Answers
সালাফি আন্দোলন (আরবি: سلفية) সুন্নি ইসলামের অন্তর্ভুক্ত একটি আন্দোলন। এটি সালাফিবাদ নামেও পরিচিত।
সালাফি আন্দোলনকে বিপক্ষ দলগুলো ওয়াহাবিবাদ বলে। কারণ এই আন্দোলনে মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাবের বিশেষ অবদান আছে। সালাফিরা মাজারকেন্দ্রিক কর্মকান্ডের বিরোধীতা করে। সালাফিবাদে ইসলামের আক্ষরিক, কঠোর ও বিশুদ্ধ চর্চা এবং বিশেষত সালাফ তথা ইসলামের প্রথম যুগের চর্চার প্রতি গুরুত্বারোপ করা হয়। সালাফিবাদ অন্যতম প্রভাবশালী ও দ্রুত বর্ধনশীল ইসলামি মতাদর্শ। অধিকাংশ সালাফী হাম্বলী মাযহাবের অনুসারী। তাদের অনেকে নির্দিষ্ট কোন মাযহাব এর অনুসরণ করে না। শারয়ী বিষয়ে সালাফিদের সাথে অন্যান্য মতালম্বি মুসলিমদের মতপার্থক্য রয়েছে। তারা শবে বরাত, ঈদে মিলাদুন্নবী ইত্যাদিকে ইসলামে যোগ হওয়া নতুন জিনিস হিসেবে বিশ্বাস করে এবং এগুলো উৎযাপন করে না।
২০১৫ সালে মিশরে মিশরীয় সরকার সালাফিদের নিষিদ্ধ ঘোষণা করে।[1]
আল্লাহ্ তাআলাই ভালো জানেন তারা খাঁটি মুসলমান কিনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy