বাড়িতে থেকে উপার্জন করতে চাই?
আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবার যে টুকু জায়গা জমি আছে, তা আবাদ করে সংসার চলবে ঠিকই ইনশাআল্লাহ। কিন্তু শুধু ধানের আবাদ করে কি আর পোশায়?
তাই এমন কিছু আইডিয়া দিন যাতে বাড়িতে থেকেই জমি কাজে লাগিয়ে লাভবান হওয়া যায়। সেরকম আইডিয়া দিন।
আর আবাদি জমির পরিমান আনুমানিক ৮০ শতক
এছাড়াও বাড়ির সামনে রয়েছে পুকুর, ৩০ শতকের মতো।
সারা বছরই পানি থাকে, আর মোটামুটি গভিরতা আছে। পুকুরে মাছ চাষ করেও কিভাবে লাভজনক হওয়া যায় সেই আইডিয়াও দিন।
আর এছাড়াও রয়েছে বিল, বিলে রয়েছে মোটামুটি ১২০ শতকের মতো জমি, যেগুলোতে শুধু এক মৌসুমে ধান হয়, বাকি সময় পানি থাকে, যেহেতু বিল।
এটা দিয়েও একটা আইডিয়া দিন।
উপরোক্ত বিষয় বিবেচনা করে, কিছু লাভজনক আইডিয়া দিন, যাতে লাভবান হতে পারি।
আমার ভাবনা, পুকুরে মাছের চাষ করা, বিলে খামার করা, আর গরুর খামার করা, যেহেতু ৮০ শতকের জমি আছে, তাতে ঘাস লাগালে গরুর জোগান হবে।
এগুলো শুধু কল্পনা, কিন্তু কিভাবে কি করতে হবে সঠিক পদ্ধতি জানিনা এগুলো করার।
তাই পরামর্শ দিন দয়া করে। কিভাবে কি করা যায়
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি আপনাকে বলবো আপনি পুকুরে মাছ চাষ করেন । এটাই বেস্ট হবে। আর এর জন্য আপনি জেলেদের কাছে পরামর্শ নিয়ে সহায়তা নিতে পারেন।
আপনি যে বলতেছেন গরুর খামার করতে এতে কিন্তু আপনার সংসার চলবে না আপাতত কেণো না আপনাদের যা জমি আছে তাতে ঘাস লাগালে আপনাদের আবাদি জমি থাকবে না যা বিলের জমি গুলোতো ১ সিজিন ধান চাষ করা যায় যা বাকি সেজিন এ পানিতে লোড।কিন্তু ভাই আপনি যে গরুর খামার করতে চাচ্ছেন এই ব্যবসায় কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে এর থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না এখন যা ৬ মাস বা ১ বছর পর পর পেতে পারেন যা গরু কিনে ও কিছু দিন লালিত পালিত করে ভালো মোটাতাজা করে বিক্রি করতে পারেন বেশি দামে এতে কিন্তু আপনার গরুর পিছনের ব্যয় হবেই অনেক টাকা ।কেনো না গরু কিন্তু কখনো তার মুখ অফ রাখে না সে খেতেইথাকে সব সময় যদিও কিছু সময় অফ রাখে খাওয়া কাজেই আমার কাছে আপনার এই ছোট পুজিতে গরুর খামার করা উচিৎ হবে না।
অন্যদিকে আপনি যদি মাছ চাষ করতে চান পুকুরে সেক্ষেত্রে কিন্তু এখানে বেশি অর্থ খরচ করতে হচ্ছে না। যা পুকুর পরিস্কার করে সেখানে মাছ এর পোনা ছেরে দিতে পারেন যা পুষ্টিকর খাবার খাওয়ালে কয়েক সপ্তাহেই বড় হবে যা বিক্রি করতে পারবেন এতে আপনার সংসার ভালো চলবে। এতে করে আপনার জমি তে ধান চাষ হবে অন্যদিকে পুকুর ভরা মাছ থাকলো ।
এছাড়াও আপনি পুকুরে জাল দিয়ে ঘিরে জালের মাঝে পোনা ছাড়তে পারেন আর সেই পোনা একটু বড় হতেই পাইকারি বিক্রি করতে পারেন এতেও ভালো লাভবান হতে পারবেন।
এছাড়াও আপনার যে বিল আছে সেখানে কিছু শতাংস জমি চারি দিকে মাটি দিতে বড় করে পাহার করতে পারেন সেই এবং সেখানেও পোনা মাছ চাষ করতে পারেন যখন পানি থাকবে তখন পোনা চাষ করবেন ।অন্যথায় বাকি সময়ে ধান চাষ করবেন।
এছাড়াও ভালো হবে আপনি আপনার পরিবারের সদস্যের সাথে মিসে তাদের সাথে আলোচনা করুন এ বিষয়ে যে আপনি কি করবেন বা কি করলে আপনাদের ব্যবসায় বা সংসারে উন্নতি হয়।
আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের Bissoy Answer এ প্রশ্নে জানাবেন বা আমাকে Call (কল) করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথে থাকার জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy