শারিরীক প্রতিবন্ধী ছেলেদের কে জীবন সঙ্গী হিসাবে কোনো স্মার্ট মেয়ে কি মন থেকে মেনে নিতে পারে?
1 Answers
এটা একান্তই আপনার পছন্দের ব্যাপার
মেয়েদের পছন্দ অনুযায়ী বিয়ে হতে হবে সেটি আমরা হাদিসে পাই।
- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সায়্যিবাহ (আগে বিয়ে হয়েছে এমন তালাকপ্রাপ্তা বা বিধবা) বিবাহিতা নারীর মতামত বা সম্মতি গ্রহণ ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ব্যতিতও বিয়ে দেওয়া যাবে না।’ তাঁরা (সাহাবায়ে কেরাম) বললেন, কুমারী নারীর অনুমতি আবার কিভাবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তার চুপ থাকাই অনুমতি।’ (বুখারি ও মুসলিম)
এমনকি মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেয়াতে রাসুল (স) নিজ হাতে তা বাতিল করেছেন
হজরত খানসা বিনতে খেজাম আনসারি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি একজন বিবাহিতা (আগে বিয়ে হয়েছিল এমন) নারী ছিলেন। তার বাবা তার অনুমতি ছাড়াই তাকে (পুনরায়) বিয়ে দেন। আর তিনি এ বিয়েকে অপছন্দ করেন। হজরত খানসা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলে তিনি (বিশ্বনবি) তার বিয়েকে বাতিল করে দেন।’ (বুখারি)
আর বোন আপনাকে একটি কথা বলি, আপনি যেটা অপছন্দ করতেছেন তার পিছনে হয়ত অনেক কল্যাণ থাকতেও পারে, কারন কল্যাণ কেবল আল্লহর হাতে। কোন স্মার্ট পুরুষের হাতে নহে,
“এবং হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২১৬]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy