আর্জেন্ট প্রশ্ন ! জন্মসনদ ও JSC , SSC সার্টিফিকেট ও উভয়ের সনদ এর নাম সংযোজন বা পরিবর্তন?
আসসালমুআলাইকুম ভাই/আপু ,,আমার প্রশ্নটা যে বিষয়ে তা হলো,,আমার জেএসসি ও এসএসসি সার্টিফিকেটের এবং এদুটির সনদে আমার নামের আগে মোহাম্মদ নাই । আমার জন্মসনদএও নাই,,,কিন্তু ভোটার আইডি করতে দেয়ার সময় পৌরসভা কতৃক আমার JSC ও SSC পরীক্ষার সনদ পত্র চায়, এখনো HSC দেই নি,,কিন্তু ওগুলোতেও নামের আগে মোহাম্মদ নাই । মানে আমার কোনোটাতেই নামের আগে মোহাম্মদ ব্যাবহার করা হয়নি,তাই রাগ করে ভোটার আইডি কার্ড ও করিনি,,আমর বাবা-মা অতটা বোঝেনি তখন । কিন্তু মুসলিম হয়ে নামের আগে মোহাম্মদ থাকবে না ,এটা ভেবে খুব কষ্ট হয়। তাই আমি চাচ্ছি , সব গুলোতে আমার নামের আগে মোহাম্মদ বসাতে,,,এক্ষেত্রে কি কি করতে হবে , দয়া কর আমার ভাই বা আপুরা আমাকে কিছু ইনস্ট্রাকশন দেন, যাতে করে আমার মনের ইচ্ছাটা পূরণ হয় । এটা ব্যবহুল বা সময় সাপেক্ষ হলেও সমস্যা নেই,,দয়া করে উল্টা পাল্টা ইনফরমেশন দিয়েন না, যে তথ্য গুলো ফলো করলে আমার কাজটা সঠিক ভাবে হবে,সেই তথ্য গুলো দেন । জিদ ধরেছি করেই ছাড়বো , তাই প্লিজ আমাকে একটু ইনফরমেশন দিয়ে সাহায্য করেন,,আপনাদের কাছে অনুরোধ
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি বললেন আপনার স্কুল সার্টিফিকেট গুলোতে আপনার নামের সামনে মোহাম্মাদ নেই এবং আপনার জন্মসনদেও নামের সামনে মোহাম্মাদ নেই । কিন্তু এটি যে থাকতেই হবে এমনটি না।
আপনি মুসলিম তার মানে এই না যে আপনার নামের সামনে মোহাম্মাদ টি কাগজে কলমে থাকা লাগবে।কিন্তু আপনার নামের শেষে যা আছে সেটাই যথেষ্ট ।তাছাড়া কেউ আপনাকে জিজ্ঞাস করলে আপনি তো বলতে পারেন যে আমার নাম মোহাম্মাদ রাসেল ইসলাম। এখানে কাগজে বা সার্টিফিকেট এ নামে প্রথমে মোহাম্মাদ থাকা বা না থাকা কোণ ব্যপার না তাছাড়া আপনার সার্টিফিকেট বা ভোটার আইডি বা জন্মনিবন্ধন কার্ডেও আপনার ধর্ম দেওয়া থাকবে যে আপনি কোন ধর্মের কাজেই আপনি এ নিয়ে কোন চিন্তা করবেন না। আপনার সার্টিফিকেট ও জাবতীয় সব কাগজে যা আছে ঠিক তেমনি ভাবেই আপনি আপনার ভোটার আইডি কার্ড বানানোর জন্য ফরম পূরন করেন। যদি আপনি এখন ভোটার আইডি কার্ডে নামের আগে মোহাম্মাদ দেন এবং তা সার্টিফিকেট ও জন্মিবন্ধন কার্ডে তা না থাকে তাহলে তা পরবর্তীতে ঝামেলায় পড়বেন। সুতারাং আপনার সার্টিফিকেট এ যা আছে তাই দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড বানানোর জন্য ফরম পূরন করেন আসা করি বুঝতে পারছেন।