2 Answers

গেমিং জন্য বর্তমান বাজারে প্রচলিত এবং সর্বশেষ মাদারবোর্ড বাছাই করুন। মাদারবোর্ডটি কোন কোন স্পিডের প্রসেসরকে সাপোর্ট করে এবং সর্বশেষ মডেলের প্রসেসর ও র‌্যাম সাপোর্ট করে করে কিনা তা যাচাই করে নিন।মাদারবোর্ডে কি কি ধরনের স্লট আছে এবং কয়টি করে আছে তাদেখে নিন। এ ক্ষেত্রে PCI এবং ISA স্লটগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। ভালো গেমস খেলার জন্য ভালো মানের গ্রাফিক্স কার্ড এর প্রয়োজন হয়। তাই PCI Express স্লট কয়টি তা দেখে নিন। দেশের বাজারে গেমিং এর জন্য বিশেষভাবে প্রস্তুত কিছু ভালো ব্রান্ডের মাদারবোর্ড পাওয়া যায়। তার মধ্যে আপনি আসুস অথবা গিগাবাইট এর গেমিং মাদারবোর্ড বাছাই করতে পারেন। এই ধরনের মাদারবোর্ড এর দাম ৭,৭০০ টকা থেকে ২৮,৫০০ টাকা পড়বে।

2813 views

সাধারণত যারা বড় এবং উচু মানের গেমস খেলে তারা গেমিং মাদারবোর্ড ব্যবহার করেন তবে এর জন্য মাদারবোর্ডে ভাল মানের গ্রাফিক্স কার্ডও সেট করা থাকতে হবে । আর এর জন্য অন্য সাধারণ কম্পিউটারের তুলনায় একটু বেশিই খরচ করতে হবে। আপনার খরচ করার সামর্থ্যের ওপর নির্ভর করবে আপনি কতটুকু ভাল মানের গেমিং মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নিতে পারবেন। সাধারণত ১টি ভাল মানের গ্রাফিক্স কার্ড কিনতে গেলে ২০০০০-৩০০০০ টাকা লাগতে পারে। আপনি গেমস ব্যতিত অন্য কাজের জন্য যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে গেমিং মাদারবোর্ড নেওয়াটা গুরুত্বপূর্ণ নয়। অন্য ভাল মানের মাদারবোর্ড নিলেই চলবে।

2813 views

Related Questions