আমি কি আরো লম্বা হব কি করে তা সম্ভব?

আমার বয়স ২০১৬ সালের march মাসে ১৭ বছর হবে। আমার বাবার উচ্চতা ৫.৭"। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে চার ইঞ্চি। আমি যদি প্রতিদিন সিদ্ধ ডিম খাই তাহলে কি আমি আরো লম্বা হব? ঝুলে থাকলে কি লম্বা হব।দিনের যেকোন সময় কি রিং টানলে হবে?আমার ব্যায়াম করলে কষ্ট হয়।তাই সহজ কোনো ব্যায়াম আছে কি যা দিয়ে আমি লম্বা হতে পারব?বুক ডাউন করলে লম্বা হব? আমি মাঝে মাঝে হস্তমেথুন করি।এতে কি লম্বা হওয়ার জন্য কোনো বাধা হবে। সবগুলো প্রশ্নের উত্তর দিবেন দয়া করে?
3005 views

2 Answers

কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট হয় বলে যদি ঠিকভাবে ব্যায়াম না করেন তাহলে চলবে না। আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে এবং ব্যায়াম করতে হবে। আপনার লম্বা হওয়ার জন্য এখনো অনেক সময় আছে।ঝুলে থাকার ব্যায়ামটির মাধ্যমে আপনি লম্বা হতে পাবেন।তবে এর পাশাপাশি অন্যান্য ব্যায়ামও করতে হবে। সিদ্ধ ডিমের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবারও খেতে হবে এতে লম্বা হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঠিক থাকবে। আর হস্তমৈথুনের সাথে লম্বা হওয়ার কোন সম্পর্ক নেই তবে হস্তমৈথুন বাদ দেয়াটাই ভাল হবে।।

3005 views Answered

আপনি আরো লম্বা হতে পারে,কারন মানুষ ২৫বছর পর‍্যন্ত বাড়ে, ডিম: ডিম একটি স্বাস্থ্যকর খাবার। এতে প্রোটিন এবং ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। এর ফলে শরীরের বৃদ্ধি হয়ে থাকে এবং লম্বা হওয়া সম্ভব। আপেল: আপেলে থাকা ফাইবার এবং পানি বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে থাকে। তাই প্রতিদিন খাবারের আধা ঘন্টা আগে একটি করে আপেল খেতে দিন। আভাকাডো: দুপুরে খাবার সময়ে অর্ধেকটা আভাকাডো দেহে বিভিন্ন পুষ্টি সরবরাহ করে থাকে। এতে করে এটি লম্বা হতে সহায়তা করে থাকে। স্যুপ: স্যুপ স্বাস্থ্য উপযোগী একটি খাবার। এতে ক্যালরি রয়েছে যা খিদে বাড়িয়ে দেয়। ফলে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে কোষ বৃদ্ধি করে লম্বা করে তোলে। মটরশুটি, ছোলা, মুসুর: এই ধরনের খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন বি এবং আয়রন রয়েছে যেগুলো শরীরের কোষ বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ফলে লম্বা হতেও সাহায্য করে থাকে। ডার্ক চকলেট: বাচ্চাদের এমনিতে চকলেট খেতে দেয়া হয় না। কিন্তু ডার্ক চকলেট বাচ্চাদের লম্বা করতে সহায়তা করে। এতে থাকা ক্যালরি কোষ বৃদ্ধি করে লম্বা করতে সহায়তা করে। বাদাম: বাদাম বা কাজুবাদামও স্বাস্থ্য উপযোগী একটি খাবার। এটিতে থাকা বিভিন্ন প্রোটিন, ভিটামিন দেহের বিভিন্ন পুষ্টি যোগায়, এবং লম্বা হতেও সহায়তা করে।

3005 views Answered

Related Questions

Next steps