2 Answers
ইসরাঈল হিব্রু ভাষার একটি শব্দ। হিব্রু ভাষায় 'ইসরাঈল' অর্থ আল্লাহর দাস। আরবীতে 'আবদুল্লাহ' অর্থ আল্লাহর দাস।
ইবরাহীম (আঃ)-এর কনিষ্ঠ পুত্র ইসহাক (আঃ)-এর পুত্র ইয়াকুব (আঃ)-এর অপর নাম 'ইসরাঈল'।
ওলামায়ে কেরামের মতানুসারে রাসুল (সাঃ) ব্যতীত অন্য কোন নবীর একাধিক নাম নেই। কেবল হযরত ইয়াকুব (আঃ) এর দু’টি নাম রয়েছে ইয়াকুব ও ইসরাঈল।
কোরআনে এক্ষেত্রে তাদেরকে বনী-ইয়াকুব বলে সম্বোধন না করে বনী-ইসরাঈল নাম ব্যবহার করেছে। এর তাৎপর্য এই যে, স্বয়ং নিজেদের নাম ও উপাধি থেকেই যেন তারা বুঝতে পারে যে, তারা 'আবদুল্লাহ' বা আল্লাহর আরাধনাকারী দাসের বংশধর এবং তারই পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে।
ইহুদীদের প্রধান নবী হলেন মূসা (আঃ), যার কিতাব হল তাওরাত। ইহুদীরা আল্লাহকে বিশ্বাস করে, যার নাম তাদের কাছে জেহোভা। এখান থেকেই ইহুদী নামের উৎপত্তি। ইয়াকুব (আঃ)-এর মোট ১২ জন সন্তান ছিল। ১২ ভাইয়ের বড় ইয়াহুদার নামানুসারেই বনী ইসরাঈলকে বর্তমানে 'ইহুদী' বলা হয়।
ইসলাম ধর্ম মতেই হযরত ইসহাক (আঃ)-এর পুত্র হযরত ইয়াকুব (আঃ)-এর বংশধররা বনী ইসরাইল নামে পরিচিত। বনী ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহীম (আঃ)-এর বংশধরদের একটি শাখা। এ শাখারই একটি অংশ পরবর্তীকালে ইহুদী নামে পরিচিতি লাভ করে।

4896 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy