1 Answers
সফর অবস্থায় সুন্নাত নামাজ আদায়ের ব্যাপারে ফুকাহায়ে কেরামের সুচিন্তিত অভিমত হল, সুন্নাতে কোন কসর নেই ।যদি সুযোগ হয় তাহলে পড়ে নিবে ।আর আদায় করলে সাধারণ ভাবে যেভাবে পড়েন সেভাবেই পড়তে হবে । তবে ফজরের সুন্নাতের ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। কেননা রাসূল সাঃ ফযরের সুন্নাতের অনেক বেশী গুরুত্ব দিতেন। সুন্নাতে মুয়াক্কাদা পড়া ইচ্ছাধিন হলেও বিতর নামাজ পড়তে হবে। কারণ রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ নামায গুরুত্ব সহকারে আদায় করতেন। এমনকি সফরে গেলেও এ নামায পড়া ছাড়তেন না ﻪِ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সফর অবস্থায় ফরয নামায ব্যতীত রাতের নফল নামায ইঙ্গিতের মাধ্যমে নিজ বাহনের উপর বসে- বাহন যে দিকে যায় সে দিকেই- পড়তেন। তিনি বিতর নামায আরোহীর উপর পড়তেন। (ছহীহ বুখারীঃ ২/২৬ হাদীস নং ১০০১, মেশকাতুল মাসাবীহঃ ১/২৯৯) উল্লিখিত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে, সফর অবস্থায় সুন্নাতে মুয়াক্কাদা পড়া জরুরী না । কেউ চাইলে পড়তে পারবে কেউ চাইলে না পড়তেও পারবে। তখন তা সুন্নাতে জায়েদার হুকুমে হয়ে যাবে। তবে সর্ব অবস্থায় বিতিরের নামায পড়তে হবে। কারন তা হলো ওয়াজিব। এবং রাসূল সাঃ সফর অবস্থায় বিতরের নামায পড়তেন । তথ্যসূত্রঃ ইসলামী বিকাশ ।
2616 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy