আমি কি ভুল করলাম না সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি?
প্লিজ হেল্প করুন। মানসিক ডিপ্রেশন এ আছি।
পুরো ঘটনা খুলে বলি তবে -
জানুয়ারির ৪ তারিখে একটা মেয়ের সাথে আমার পরিচয়। আমাদের কখনো দেখা হয়নি, কেউ কাউকে সামনাসামনি দেখিনি। আমরা অনার্স প্রথম বর্ষে পড়ি। ওর সম্পর্কে যা জানতে পারি ও ঢাকাতে ওর দাদার সাথে থাকে ওর দাদা এখানে জব করে। বেশ ভালই চলছিল আমাদের। আমার পরিবারের আর্থিক অবস্হা ভাল নয় আর আমি দেখতেও ভাল নই তবুও মেয়েটি খুব ভালবাসত।
২ মাস পরে আমিমি জানতে পারি মেয়েটি বিবাহিত ৬ বছর আগেই ওর বিয়ে হয়েছে আর যার সাথে থাকে যাকে দাদা বলে চিনতাম সে আসলে ওর Husband! তাও মুসলিম মেয়েটি আগে হিন্দু ছিল! আমি হিন্দু।
সবকিছু জানার পরেও আমি ওকে ভুলতে পারছিলাম না খুব ভালবেসে ফেলেছি তো তাই। ও দিনের পর দিন অন্যকারো সাথে একঘরে থাকে এটা আমি আর মানতে পারছি না। তাই কাল বলেছি আমাদের মধ্যে আর যোগাযোগ না থাকাই ভাল। আমার কোন খারাপ উদ্দেশ্য নেই চাইলে ওকে ব্যবহার করতে পারতাম বা টাকা নিতে পারতাম।
আমি এখনো ওকে ভুলতে পারছি না। মেয়েটাও আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি কি ভুল করেছি ?
কি করলে একে অপরকে ভুলে থাকা যাবে কারন আমরা কখনো এক হতে পারব না।
পরামর্শ দিয়ে হেল্প করুন প্লিজ...
2 Answers
আপনে চিন্তা করুন ও হচ্ছে একটা বিবাহিতা নারী।তার স্বামী আছে সংসার আছে তার সাথে ও রকম করাটা মঙ্গল হবেনা।আর আপনে হচ্ছেনা একজন হিন্দু আর ও হচ্ছে একজন মুসলিম তাই আপনাদের কোনো সমাজ এ সম্পর্ক মেনে করবেনা।এসব চিন্তা করে ভুলে যাওয়ার চেষ্টা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy