3 Answers
বেশি মোটা শরীর যেমন কারও কাম্য নয়, তেমনি পাতলা কিংবা চিকন শরীর নিয়েও অনেকে ভালই সমস্যাতে আছে। যদিও বিষয়টি অনেকটা হরমোন জনিত সমস্যা। কেউ কেউ আছে, যারা অনেক খেলেও মোট হয়না আবার কেউ কেউ আসে, দিনে মাত্র একবেলা খায় কিন্তু তারপরও তারা দিনে দিনে মোটা হয়ে যাচ্ছে। তারপরও আমি মোটা হওয়ার ব্যাপারে কিছু টিপস দিচ্ছি। চেষ্টা করলে চিকন শরীরের কিছুটা উন্নতি হবে। ১। নিয়মিত এবং প্রচুর পরিমানে পুষ্টিকর খাবার খেতে হবে। একটা নির্দিষ্ট সময় ধরে, রুটিন করে খাবেন। যখন মন চাইলো আর খেলেন সেই অভ্যাস পরিবর্তন করতে হবে। ২। ৩ বেলাতেই ভাত খান। সম্ভব হলে ৪ বেলা খেতে পারেন। প্রতিবেলা ভাতের সাথে প্রচুর পরিমানে আলু তরকারি হিসেবে খেলে ভাল ফলাফল পাবেন। সাথে ডালও যেন অবশ্যই থাকে। ৩। সকালের নাস্তাতে ২টি সিদ্ধ ডিম খেতে হবে। এ ক্ষেত্রে হাসের ডিম মুরগীর ডিমের চাইতে ভাল কাযকর। হাফ বয়েল করে খেতে পারলে আরও ভাল হবে। ৪। সকালে যদি ভাত না খেতে চান, তাহলে পরোটা খাবেন। তবে পরোটার সাথে আলু ভাজি এবং সিদ্ধ ডিম অবশ্যই থাকতে হবে। ৫। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। ৬। সকাল ১১:০০ টা- ১২:০০টার দিকে হ্যাম বার্গার, ভাজা খাবার কিংবা চিকেন ব্রেস্ট খেতে পারেন। ৭। দুপুরের খাবারে ভাতের সাথে গরুর মাংস, আলু সহ খেতে পারেন। খাওয়া শেষে ২টা কলা খেয়ে নিতে পারেন। কলা মোটা হতে ভাল সাহায্য করে। ৮। বিকালের নাস্তাতে ডাবল ডিমের মোগলাই তৃপ্তি সহকারে খেয়ে ফেলুন। যদি প্রতিদিন একই খাবার খেতে মন না চায়, তাহলে গ্রিল কিংবা অন্য কোন ধরনের কাবাব খাবেন। ৯। রাতে প্রচুর পরিমানে ভাত খাবেন। আবারও একই কথা আলু এবং ডাল যেন খাবার মেনুতে অবশ্যই থাকে। খাবার শেষে ২টা কলা এবং ১ গ্লাস দুধ খাবেন। তাছাড়া --------------- -প্রতিদিন হাফ লিটারের একটি পেপসি কিংবা কোক শেষ করবেন। - প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একদিন বিরানী কিংবা তেহেরী খাবেন। - তরকারী রান্নাতে বেশি পরিমানে তেল ও অন্যান্য মশলা ব্যবহার করতে হবে। - প্রতিদিন ভিটামিন ট্যাবলেট খাবেন। খাবার ছাড়া আর কি করবেন? ---------------------------- - নিজেকে টেনশন মুক্ত রাখুন। - রাত ১২টা মধ্যে ঘুমাতে যেতে হবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ঠিকমত ঘুম না হলে শরীর ক্যালরী ধরে রাখতে পারেনা। তখন স্ব্যাস্থ চিকন হতে শুরু করে। - নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে কিংবা পরিশ্রম করলে ক্ষুধা বৃদ্ধি পাবে। বাইরের দেশে মোটা হতে ইচ্ছুকদের নিয়মিত অ্যালকোহল খেতে পরামর্শ দেয়। সেটি আমি এখানে বলছিনা। যেহেতু আমাদের ধর্ম অনুযায়ি সেটি নিষিদ্ধ। এ অনুযায়ি ২মাস চললেই আপনি ইনশা্ল্লাহ মোটা হতে পারবেন।
মোটা হওয়ার জন্য যা করণীয় তা হলোঃ প্রতি বেলায় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের সমন্বয় থাকতে হবে। মোটামুটি ৪০ শতাংশ প্রোটিন, ৩০ শতাংশ কার্বোহাইড্রেট, ৩০ শতাংশ ফ্যাট হতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, টক দই, লাল চালের ভাত, আটার রুটি, শাকসবজি, ফলমূল, প্রচুর পানি পান করুন। প্রথম দুই সপ্তাহে কমপক্ষে ২৫০০ ক্যালরি খাবেন। মেপে খেতে হবে না। প্রোটিন যেন যথেষ্ট হয়। প্রতি দুই ঘণ্টা পর পর কিছু না কিছু খাবেন। সেই সঙ্গে প্রচুর পানি।
নিয়মিত খাবার খেতে হবে, নিয়মিত ঘুমাতে হবে।
নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন, তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।
সকালের নাস্তায় রান্না করা সুজি রাখবেন।
আতপ চালের ভাতের মাড় খেতে পারেন।
রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ আর এক
চামুচ মধু খাবেন।
খাওয়ার পরিমাণ বাড়ান ৪-৫ বার খেতে
পারেন। রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমাবেন।
সম্ভব হলে দুপুরে খাওয়ার পর ১ ঘন্টা
ঘুমাবেন
খাবারে রুচির জন্য সকালে খালি পেটে ১-২
চামচ নিমের রস অথবা কখনো চিরতার
পানি খান মাঝে মাঝে অর্জুনের ছাল ভিজিয়ে
খাবেন। অর্জুন গ্যাস্ট্রিক, বদ হজম এর
জন্যও ভাল কাজ করে। নিম, চিরতা, অর্জুন
এই ৩টিই ক্ষুধা বৃদ্ধি করে এবং রুচি বাড়ায়।
ক্যলরি যুক্ত খাবার বেশি খেতে পারেন
পাউরুটি জুস, চিপস ইত্যাদি।
সাথে সিরাপ সিনকারা খান 6 চা চামুচ করে
দিন দুইবার একমাস।
টিপস গুলো অনুসরণ করুন ফলাফল
পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy