মাযহাব বিষয়ে জানার জন্য কোন বই পড়তে হবে?

একেক মাযহাবে ইবাদতের  নিয়ম কানুন একেক রকম, তাই আমি মাযহাব বিষয়ে বিস্তারিত জানতে চাই। কোন কোন বই পড়লে কোরান হাদীসের দলিল সহ মাযহাবের নিয়ম কানুন জানা যাবে। এবং কোরান হাদীসের আলোকে কোন মাযহাবের নিয়ম কানুন সহি জানতে পাড়ব।

3108 views

2 Answers

আপনি নিচের লিংকের বইটি ডাউনলোড করুন।বইটির নাম মাযহাব কি এবং কেন । এটি তাকী উসমানী (রঃ) এর লিখিত বই। আশা করি, আপনি কোরআন ও হাদিসের আলোকে মাযহাব সম্বন্ধে জানতে পারবেন। https://play.google.com/store/apps/details?id=com.alhikmah.majhavkikano

3108 views Answered

শুধু মাজহাব সম্পর্কে জানতে আপনি শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী হাফিযাহুল্লাহ রচিত 'মাযহাব কি ও কেন?' বইটি পড়তে পারেন। আর কুরআন হাদিসের দলিলসহ নামাজের নিয়মকানুন জানতে হলে মদিনার ড. শায়খ ইলিয়াস ফয়সাল সাহেব রচিত 'নবীজীর নামায' বইটি পড়তে পারেন। কিন্তু মাজহাবভিত্তিক ইসলামের সব বিধিবিধান কুরআন হাদিসের আলোকে জানার মতো বই বাংলা ভাষায় এখনও আমার চোখে পড়েনি। তবে আরবি ভাষায় প্রচুর আছে। আপনি যদি আরবি বুঝেন এবং পড়তে আগ্রহী হন, তাহলে জানাবেন। আপনাকে বইয়ের লিস্টি দেব, ইনশাআল্লাহ।

3108 views Answered

Related Questions

Next steps