3 Answers
মুখ ফর্সা ও উজ্জলতা দুইভাবে বাড়ানো যায়।বিস্তারিত জানতে:http://www.healthprior21.com/bn_view/DoctorTip/51e3bf39b1fae-15-effective-beauty-tips-for-fair-skin
মুখের রঙ ফর্সা বা উজ্জ্বল করতে চাইলে রোজ সকালে ছোট্ট একটি রুটিন মেনে চলুন। মাত্র ৭ দিনে লক্ষ্য করতে পারবেন পার্থক্য, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে মুখের রঙ। ১ মাস টানা মেনে চললে দারুণ উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে আপনার মুখের রঙ। মুখের রঙ উজ্জল করতে রোজ সকালে করণীয় সম্পর্কে : # ঘুম থেকে উঠেই এক গ্লাস উষ্ণ পানি খাবেন খালি পেটে। চাইলে সামান্য মধু মিশিয়েও খেতে পারেন। এক গ্লাস উষ্ণ পানি কেবল মুখ বা ত্বক নয়, আপনার বাকি দেহকেও সতেজ করে তুলবে। এবং আপনার পরবর্তী রূপচর্চার জন্য ত্বককে প্রস্তুত করবে। # মুখে ভাপ নিন। একটি হাঁড়িতে গরম পানি নিয়ে সেই বাষ্প মুখে লাগান কয়েক মিনিট। খুব বেশী কাছ থেকে বাষ্প লাগাবেন না। খুব বেশী উত্তাপও যেন না লাগে। মুখে ভাগ দেয়া হলে পরিষ্কার তুলো দিয়ে মুখ মুছে নিন। # এবার আসে ফেস মাস্কের পালা। একটি টমেটো নিন। মাঝ থেকে কেটে দুভাগ করে ভেতরের পাল্প সবটুকু বের করে নিন। এর সাথে দিন আধা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ কাঁচা দুধ, সামান্য মধু। সম্ভবপর হলে ১ টেবিল চামচ শসার রসও দিন। লেবু ও টমেটো ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে, দুধ যোগাবে ময়েশ্চার, মধু দূর করবে ব্যাকটেরিয়ার আক্রমণ আর শসা কমাবে অতিরিক্ত তেল। এই ফেস মাস্কটি মুখে আর আপনি আপনার ত্বক ফর্সা করতে চাইলে গলায়-হাতে কিংবা অন্যান্য জায়গায় মাখুন। ২০ থেকে ৩০ মিনিট রাখুন। রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। মুখ মুছে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বাইরে যাওয়ার প্রয়োজন থাকলে অবশসই সানস্ক্রিন ক্রিম মাখুন। #মুখের বা ত্বকের রঙ ফর্সা করতে রোজ সকালে এক গ্লাস গাজরের জুস খাওয়া অভ্যাস করুন। আশাকরি আপনার মুখ উজ্জল ও ফর্সা হবে। ধন্যেবাদ।
মধু:
ত্বকের যত্নে এবং উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে বহুল প্রচলিত এবং উত্তম পদ্ধতি হল মধুর ব্যবহার। একচামচ মধু নিন। মুখের ত্বকে লাগান। আস্তে আস্তে বৃত্তাকারে মেসেজ করুন। এইভাবে দিনে দুইবার সকালে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। সপ্তাহ দুই পরে আপনি দেখবেন আপনার ত্বক কেমন উজ্জ্বল আর সোনালী রঙ ধারন করছে। তবে মনে রাখবেন এখানে শুধুই মধু কথা বলা হয়েছে, মধুর সাথে দুধ মিশানোর কথা বলা হয় নি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy