2 Answers
যে রং নিয়ে আপনি জন্মেছেন, সেটা হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি না আপনি মাইকেল জ্যাকসনের মত পুরো ত্বক ট্রান্সপ্লান্ট না করে থাকেন। তবে ইচ্ছে করলে আপনি আপনার ত্বককে আরো উজ্জ্বল আর তরুন রাখতে পারেন। আর এরজন্য ঘরে বসে অনুসরন করুন কিছু প্রাকৃতিক হোম রেমেডি সম্মৃদ্ধ বিউটি টিপস।
১। ত্বক উজ্জ্বল আর ফর্সা করার জন্য দরকার পর্যাপ্ত ভিটামিন সি গ্রহন করা। যেমন অরেঞ্জ জ্যুস বা মুসাম্বি জ্যুস অথবা সকালবেলা ১ চামচ লেবুর রস ও আধা চামচ মধুসহ এক কাপ পানি খালি পেটে পান করুন। দেখবেন কেমন তরতাজা থাকবেন।
২। ত্বকের উজ্জ্বলতা আর সজীব থাকার জন্য গুরুত্বপূর্ন আরেকটি উপাদান হল ভিটামিন এ। ত্বকের বাঁধন আর উজ্ব্বল কমপ্লেক্সনের জন্য আপনার খাবারে থাকা চাই নন-ফ্যাট মিল্ক, ডিমের কুসুম আর শেল ফিশ। এছাড়াও আপনার খাদ্য তালিকায় আরো যেসব খাবার থাকা প্রয়োজন তা হল গাঁজর, তরমুজ, পাকা পেঁপে – যেগুলো রঙ্গিন। এসব রঙ্গিন খাবার আর সবজী বিটা ক্যারোটিন সম্মৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্যে অপরিহার্য।
৩। যথাসম্ভব রোদ থেকে দূরে থাকতে হবে। প্রখর রোদে বাইরে বেরুনোর সময় অবশ্যই ক্যাপ অথবা হ্যাট পড়ুন, সম্ভব হলে ছাতা ব্যবহার করুন। রোদে বেরোনোর অন্ততঃ বিশ মিনিট আগে UVA and UVB Sunscreen মেখে নিন।
৫। যারা তেমন শারীরিক পরিশ্রমযুক্ত কাজের সাথে জড়িত নন যেমন গৃহবধু, তাদের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম খুবই জরুরী। আর যারা শারীরিকভাবে সক্রিয় থাকতে চান, তারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আঙ্গিনায়, পার্কে বা কোন ফাঁকা জায়গায় জগিং বা হাঁটাহাঁটি করতে পারেন।
৬। ত্বক ভাল রাখার আরেকটি অন্যতম উপায় হচ্ছে পর্যাপ্ত পানি পান করা। দৈনিক ৮-১০ গ্লাস পানি পানে ত্বক আর্দ্র আর টক্সিন ফ্রী থাকে।
৭। মাঝে মাঝে (মাসে অন্ততঃ একবার) কারো সাহায্য নিয়ে সারা শরীরে ক্যাস্টর অয়েল কিংবা অলিভ অয়েল সাথে ফ্যাট সুগার গ্রানিউলস মাখাতে পারেন।
উপরোক্ত মুখ ফর্সা করার টিপসগুলো নিশ্চিতভাবেই আপনার ত্বকের কমপ্লেক্সন আরো উজ্জ্বল করবে, আপনাকে করে তুলবে মোহনীয়।
দুধ তিন টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, এবং কাঁচা হলুদ বাটা এক চা চামচ
যেভাবে ব্যবহার করবেন?
দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম জলে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।
নিয়মিত ব্যবহারে ফর্সা হতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy