ভাই আমার আইডি কার্ডের পিছনে পোষ্টাল কোড দেখাচ্ছে ৭৩৪০ কিন্তু আমি পোষ্ট মাস্টার এর কাছে জানতে পারলাম আমাদের পোষ্ট কোড ৭৩৩০  আমি তাকে বললাম এটা কেনো হবে ? সে বলল আইডি কার্ডে যে কোড টা দেওয়া আছে সেটা মহেশপুর উপজেলার মানে আমি যে উপজেলার বাসিন্দা । কিন্তু আমি মহেশপুর উপজেলার হলে ও আমার পোষ্ট কোড নাকি কোটচাদ পুর উপজেলার পোষ্ট কোড ধরতে হবে।

এটা একটু বুঝিয়ে বলেন কেউ প্লিজ।

আবার আমি যখন পেয়োনির একাউন্ট খুলতে যাই সেখানে zip কোড চায় এই zip কোড এর স্থলে আমি কি দেবো?

আমার উপজেলা মহেশপুর এবং জেলা ঝিনাইদহ।

2787 views

2 Answers

জেনে নিন বাংলাদেশের যে কোন পোস্ট অফিসের পোস্টাল কোড বা জিপ কোড

অনলাইনে যারা নিয়মিত বিভিন্ন সাইটে কাজ করেন তারা নিশ্চয় জানেন পোস্টাল কোড সম্পর্কে। তারপরও একটু বলে রাখি। পোস্টাল কোড হলো পোস্ট অফিসের একটি বিশেষ কোড যা প্রত্যেক পোস্ট অফিসকে একে অন্যের থেকে আলাদা করে। অর্থ্যাৎ প্রত্যেক পোস্ট অফিসের জন্য একটি ইউনিক পোস্টাল কোড থাকে। এর মাধ্যমে কোন পোস্ট অফিসকে চেনা যায়। সাধারণত ৪ ডিজিটের হয়ে থাকে পোস্টাল কোড।

শুধুমাত্র অনলাইন নয়, বাংলাদেশে এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ধরনের চাকরীর আবেদন বা বিভিন্ন ফরম পূরণের ক্ষেত্রে পোস্টাল কোড প্রয়োজন হয়। ধরুন আপনার জরুরী কোন কাজে পোস্টাল কোড প্রয়োজন হলো। কিন্তু আপনি এ মুহুর্তে জানেন না আপনার এলাকার পোস্টাল কোড কত। তাহলে কি করবেন? কোন চিন্তা নেই। আজ আমি আপনাদের কে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যার থেকে আপনি বাংলাদেশের যে কোন পোস্ট অফিসের পোস্টাল কোড জেনে নিতে পারবেন।

পোস্টাল কোড জানার জন্য আপনাকে প্রথমেই বাংলাদেশ ডাক  বিভাগ এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গেলে আপনি Find Post Code নামে একটি অপশন পাবেন। আপনি যদি লেখাটি না দেখতে পান তবে সরাসরি এখান থেকে  find post code  এ ক্লিক করুন।

এবার ক্রমান্বয়ে আপনার জেলা, থানা এবং এলাকা নির্বাচন করুন। তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার এলাকার পোস্টাল কোড। অথবা আপনি উপরে বিভাগের নামে ক্লিক করলে আপনার বিভাগের সব পোস্ট অফিসের পোস্টাল কোডগুলো একত্রে জেনে নিতে পারবেন।

আশা করছি আজকের পোস্টটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

আরো যা যা খুঁজছেন:

বাংলাদেশ পোস্ট অফিস; বাংলাদেশ ডাক বিভাগ; পোস্টাল কোড; জেলা কোড; থানা কোড; জিপ কোড; Bangladesh Post Office; Postal Code; Zip Code; Zip code of Bangladesh; Postal Code of Bangladesh;

2787 views

মহেশপুরের পোস্ট কোড যদি ৭৩৪০ হয় তবে আপনি তাই ব্যবহার করবেন। যিনি আপনাকে কোর্ট চাঁদপুর উপজেলার কোড ধরতে বলেছেন তিনি ভুল বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে এমন, যে আপনার বাড়ি মহেশপুরের সীমান্তে যেখান থেকে আপনি আসলে কোর্ট চাঁদপুর সীমান্তের একটি পোস্ট অফিসের সুবিধা নিচ্ছেন। তার মানে কিন্তু এই নয় যে আপনার বাড়ি কোর্ট চাঁদপুর। ধন্যবাদ

2787 views

Related Questions