ধরে নিন আমার এবং আমার ভাই দুইজনেরই বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে । আমি কীভাবে আমার ভাইকে টাকা পাঠাবো ? এবং কোনো দোকানে কীভাবে ক্যাশ আউট করবো বুঝে দিন ?
3104 views

1 Answers

যদি আপনার ভাইয়ের একাউন্টে সরাসরি টাকা পাঠাতে চান তাহলে,

১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান

২। “সেন্ড মানি” সিলেক্ট করুন

image

৩। আপনি যে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান সেই একাউন্ট নাম্বারটি লিখুন

৪। আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টি লিখুন

৫। লেনদেনের একটি রেফারেন্স/তথ্যসূত্র দিন (একটি শব্দের বেশি ব্যবহার করবেন না, স্পেস এবং বিশেষ অক্ষর এর ব্যবহার এড়িয়ে চলুন)

৬। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন

আপনি এবং প্রাপক দুজনই বিকাশ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন।

★আর এজেন্ট থেকে ক্যাশ আউট এর জন্যে -

১। যেকোনো বিকাশ এজেন্ট এর কাছে যান

২। এজেন্ট কে আপনার টাকা তোলার পরিমাণ বলুন

৩। আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ এজেন্ট রেজিস্টার-এ লিখুন

৪। বিকাশ মোবাইল মেন্যুর জন্য আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করুন

৫। “ক্যাশ আউট” সিলেক্ট করুন

image

৬। “ফ্রম এজেন্ট” সিলেক্ট করুন

৭। এজেন্ট এর বিকাশ একাউন্ট নম্বরটি দিন (এজেন্টকে জিজ্ঞাসা করুন)

৮। টাকার পরিমাণ লিখুন

৯। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন দিয়ে ক্যাশ আউট সম্পন্ন করুন

আপনি এবং এজেন্ট দুজনই কনফার্মেশন মেসেজ পাবেন। টাকা গুনে নিন এবং কাউন্টার ত্যাগ করার পূর্বে এজেন্ট এর রেজিস্টার বইতে স্বাক্ষর করুন।


3104 views

Related Questions