1 Answers
হ্যাঁ হয়, নিয়মিত সিরাপ এ্যালকুলী খেতে
পারেন ফার্মেসিতে পাবেন, হামদর্দের মুত্রথলীর দুর্বলতা, মানসিক চাপ, কিডনি প্রস্রেট গ্রন্থির সমস্যা স্নায়বিক দুর্বলতা, রক্তে ক্যালসিয়াম পটাশিয়ামের তারতম্যের কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে।
প্রথমে বের করতে হবে, কেন এই সমস্যাটা হচ্ছে। তার জন্য মূত্রপরীক্ষা, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট পরীক্ষা ও অন্যান্য আরও কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে।
প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার একটি কারণ হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। আর পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির বিভিন্ন সমস্যার জন্য এটি হতে পারে। এ ছাড়া কিডনিতে পাথর হওয়া, কিডনিতে সংক্রমণ হওয়া, যৌনবাহিত রোগ, ভ্যাজাইনাল ইনফেকশন, পানিশূন্যতা— এগুলোর কারণেও কিন্তু প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা হতে পারে।
পানি পানের পরিমাণ বাড়ালে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা কম হবে। পানি শরীর থেকে দূষিত ব্যাকটেরিয়াগুলো বের করে দেবে। এটি প্রস্রাব ঠিকঠাক মতো হতে সাহায্য করবে। এ ছাড়া প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা হলে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেমন ধরুন স্যুপ, জুস; পাশাপাশি পানিজাতীয় ফল ও সবজি খেতে হবে।
দইয়ে রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। এটি শরীরের পিএইচের ভারসাম্য রক্ষা করে। প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে প্রতিদিন দুই থেকে তিন কাপ দই খান।
সব মিলিয়ে এর জন্য একজন ইউরোলোজিস্ট বিশেষজ্ঞ
ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
2847 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy