আমার পিঠ এর মধ্যে ছোট ছোট গুটা হয়েছে?

আমার পিঠ এর মধ্যে অনেক ছোট ছোট গুটা হয়েছে। কেউ কেউ বলেন যে এগুলা নাকি হাল বা ব্রন। এখন আমি কি করব?
2894 views

1 Answers

পিঠের বিচি/ ব্রন নির্মলের জন্য ঘরোয়া উপায়-  হলুদের গুঁড়োদুই টেবিল চামচ হলুদের গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ দুধের ক্রিম মিশিয়ে পিঠে লাগান। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক লাগান।রসুনরসুন বাটা পিঠের ব্রণের ওপর লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।ভিটামিন ই অয়েলবাজারে ভিটামিন ই অয়েলের ক্যাপসুল কিনতে পাওয়া যায়। এই তেল পিঠে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে গোসল করে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এই তেল পিঠে লাগান।কমলার খোসাকমলার খোসার সঙ্গে পানি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার পিঠে লাগিয়ে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিনই এই প্যাক ব্যবহার করতে পারেন।শসার রসদিনে দুবার পিঠে শসার রস লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণ সহজেই দূর হবে।মধুপিঠের ব্রণের ওপর মধু লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলুর রসআলুর রস দিয়ে পিঠে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে দিন। এবার হালকা গরম পানি দিয়ে পিঠ ধুয়ে ফেলুন।পরামর্শ১. ব্রণ দূর করতে প্রচুর পরিমাণে পানি খান।২. ফল ও শাকসবজি বেশি করে খান।৩. পিঠ প্রতিদিন ভালো করে পরিষ্কার করুন।৪. রোদে যাওয়ার আগে পিঠেও সানস্ক্রিন ব্যবহার করুন।৫. বেশি ঘামালে দিনে দইবার গোসল করুন। এতে ত্বক পরিষ্কার থাকবে। 

ঘরোয়া পদ্ধতি কাজ না হলে আপনি হোমিও ডাক্তার দেখান।

2894 views Answered

Related Questions

Next steps