আমার স্ত্রীর কখনো মাসিক হয়নি জন্মের পর থেকে। তার কি চিকিতসা সম্ভব?
1 Answers
মেয়েদের প্রতি মাসে (২৮দিন অন্তর) ডিম্বাশয়ে একটি করে কার্যক্ষম উর্বর ডিম্বাণু তৈরি হয়। এরপর এই ডিম ১৪ দিনের পর বের হয়ে জরায়ুতে এসে অবস্থান করে। অতপর উক্ত ডিম যদি পুরুষের শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে না পারে তাহলে তা ২৮ দিন পর নষ্ট হয়ে জরায়ুর এন্ডোমেট্রিয়াম, মিউকাস, রক্ত সহ বেরিয়ে আসে। আর এটাকে আমরা মাসিক বলে থাকি। এখন কথা হচ্ছে, আপনার স্ত্রীর যেহেতু মাসিক হয় না, তাহলে বুঝা যাচ্ছে যে তার ডিম্বাণু তৈরি হয় না বা হচ্ছে না। কাজেই ডিম্বাণু তৈরি না হলে বাচ্চা ধারন করাও সম্ভব না। আর একটা কথা, আপনার স্ত্রীর যদি ডিম্বাশয় ( যেখানে ডিম তৈরি হয়) থাকে, কিন্ত ডিম্বাণু তৈরি হয় না, তাহলে হরমোন ইনজেকশন বা অন্য কোন থেরাপি ব্যবহার করে কিছুটা আশা করা যায়। কিন্তু যদি ডিম্বাশয় না থাকে তাহলে কারো কিছু করার নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy