2 Answers

কবরের মাটি দেওয়ার দোয়া--

মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিন'হা নুখরেজুকুম তারাতান ওখরা।


2925 views Answered

মৃতকে কবরে প্রবেশ করানোর দো‘আ

بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ

আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে।

বিসমিল্লা-হি ওয়া আলা সুন্নাতি রাসুলিল্লা-হি

আবূ দাউদ ৩/৩১৪, নং ৩২১৫ সহীহ সনদে; অনুরূপভাবে আহমাদ, নং ৫২৩৪; আর ৪৮১২ এর শব্দ হচ্ছে, ‘বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহর নামে এবং রাসূলুল্লাহর মিল্লাতের উপর।’ তার সনদও বিশুদ্ধ।

মৃতকে দাফন করার পর দোয়া

اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ثَبِّتْهُ

হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ্‌ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) স্থির রাখুন।

আল্লা-হুম্মাগফির লাহু, আল্লা-হুম্মা সাববিতহ

আবু দাউদ ৩/৩১৫, নং ৩২২৩; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, আর যাহাবী সমর্থন করেছেন, ১/৩৭০।

2925 views Answered

Related Questions

Next steps