ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ অনলাইনে আয় সম্পর্কে পরামর্শ চাই। আমি অনলাইনে লোকাল মার্কেটে কাজ করতে চাই। কিভাবে শুরু করব ফুল্প্রুভ পরামর্শ চাই। আসলে আজকাল আপওয়ার্ক/PPH ইত্যাদি মার্কেটে কাজ পাওয়া খুব কঠিন হয়ে গেছে। কিভাবে শুরু করব?
3627 views

1 Answers

প্রতিযোগীতার এই যুগে শূন্য থেকে শতক পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে গেছে। 
ভালো স্কিল, কিছু ইনভেস্টমেন্ট আর কঠোর পরিশ্রম ছাড়া এই ক্ষেত্রটিতে সফলতা আসবেনা। 
আপনাকে প্রথমত পোর্টফলিওর জন্য একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে হবে। সেখানে আপনার সেরা কাজ গুলো পোর্টফলিও হিসেবে সংরক্ষণ করবেন। হায়ারার আপনার কাজ পছন্দ করলেই আপনাকে কাজ দিবে। 
ফটোশপে যেহেতু সব কাজ স্কেচ থেকে শুরু করা যায়না তাই কোনো স্টক ফটো সাইটেও রেজিস্টার করার প্রয়োজন হতে পারে। 
আর ইলাস্ট্রেটরে একসাথে বেশকিছু প্রজেক্ট তৈরি করে বিভিন্ন স্টকে আপলোড করে আপনার প্রাথমিক যাত্রা শুরু করতে পারেন।
3627 views

Related Questions