মানুষের কত বছর বয়সে আক্কেল দাঁত হয়?

আমি জানতে চাই ছেলে ও মেয়েদের কত বছর বয়সে আক্কেল দাঁত হয়..??? 
4742 views

2 Answers

এইটা সঠিক বলা যায় না|কার কার তারাতারি হয় কার কার দেরিতে হয়|তবে বেশির ভাগই ২০বছরের মধ্যেই হয়ে যায়|

4742 views Answered

আক্কেল দাঁত নামটির সাথে ছেলে বুড়ো কমবেশী সবাই পরিচিত। এই আক্কেল দাঁত আমাদের মুখে উপর-নিচ, ডানে-বামে মিলিয়ে মোট চারটি থাকে। আমাদের মুখে ২৮-২৫ বছর বয়সের মাঝে এই দাঁত আসে। আবার অনেক সময় অনেকের মুখে কোন আক্কেল দাঁত নাও আসতে পারে। তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই। আক্কেল দাঁত থাকেই চোয়ালের একেবারে শেষ প্রান্তে। এই দাঁতটি উদ্‌গমের সময় অনেকেই বুঝতে পারেন না যে, তার মুখে আক্কেল দাঁত আসছে/এসেছে। আবার অনেকে এই দাঁত আসার আগেই বুঝতে পারেন কিছু কিছু সমস্যা হচ্ছে।

আক্কেল দাতঁ হচ্ছে উপরের ও নিচের মাড়ির সবচেয়ে পেছনের পেষণ দাঁত (3rd Molar)। এটি সাধারনত ১৭ থেকে ২৪ বছরের মধ্যে উঠে থাকে। কারো কারো এটি নাও উঠতে পারে; কারো সবগুলোই (৪টি) উঠতে পারে।

সুস্থ্য ও স্বাভাবিক আবস্থানের আক্কেল দাঁত কোন সমস্যা তৈরী করে না। কিন্তু যদি দাঁতটি ওঠার জন্য পর্যাপ্ত জায়গা না থাকে বা দাঁতটির আকৃতি বা অবস্থানের জন্য অবরুদ্ধ (Impacted) হয়ে থাকে; তবে বিভিন্ন উপসর্গ ও সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ

– আংশিক উদগত আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বকে খাবার সময় কামড় লাগতে পারে, ফলে ব্যাথা হতে পারে।

– তাছাড়া আক্কেল দাঁতের মাড়ির ত্বকের ভেতর খাদ্যকণা আটকে থাকতে পারে এবং তা থেকে জীবানু সংক্রমণ (Infection) হতে পারে। এমন অবস্থা কে বলা হয় Pericoronitis; যা থেকে তীব্র ব্যাথা, মুখ হা করতে সমস্যা, জ্বর ইত্যাদি অসুবিধা হতে পারে।

– Pericoronitis -এ দীর্ঘদিন ভুগলে ধীরে ধীরে মাড়ি ফুলে যেতে পারে এবং পুঁজ সৃষ্টি হবে যা থেকে মুখে দুর্গন্ধ হবে।

চিকিৎসাঃ
আক্কেল দাঁতের যে কোন সমস্যার ক্ষেত্রে শুরুতেই একটি এক্স-রে করানো প্রয়োজন। এক্স-রে তে দাঁতটির আকৃতি ও অবস্থান ভালোভাবে দেখে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়।

– যদি দাঁতটির অবস্থান ও উঠার পথ ঠিক থাকে এবং উঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকে তবে দাঁতটি তোলার দরকার হয় না। এক্ষেত্রে হালকা গরম লবণ-পানি দিয়ে কুলকুচি ও সাধারন ব্যাথার ঔষধই যথেষ্ট।

– তবুও দাঁতটি উঠতে সমস্যা হলে বা মাড়িতে ইনফেকশন (Pericoronitis) হলে, আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বক একটি ছোট অপারেশন (Operculectomy) -এর মাধ্যমে কেটে দেয়া হয়। সেই সাথে ইনফেকশন রোধের জন্য এন্টিবায়োটিক ও ব্যাথানাশক ঔষধ গ্রহন করতে হয়।

– তবে অবরুদ্ধ (Impacted) আংশিক উদগত আক্কেল দাঁতের ক্ষেত্রে দাঁতটি তুলে (Extraction) ফেলাই উত্তম। এটিই আক্কেল দাঁতের যে কোন সমস্যার সবচেয়ে সাধারন চিকিৎসা।

আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে খেতে বা কথা বলতে কোন সমস্যা হয়না। তবে মনে রাখা উচিত যে, “আক্কেল দাঁত তোলা” একটি বড় ও গুরুত্বপূর্ন অপারেশন।

4742 views Answered

Related Questions

Next steps