21 বছর বয়সে ক্লাস এইটে ভর্তি হতে চাই?
1 Answers
"শিক্ষার কোনো বয়স নাই" -আমাদের সবার জানা চিরাচরিত একটি উক্তি।
কিন্তু শুধু এর উপর ভিত্তি করে আমি আপনাকে পড়ালেখা নতুন করে শুরু করার পরামর্শ দিতে চাইনা। আপনাকে এক্ষেত্রে কিছু বিষয় ভেবে দেখতে হবে-
প্রথমত আপনার পরিবারপরিজন এবং আপনি যে সমাজে আপনি বাস করছে সেখানকার লোকজন এ বিষয়টি কিভাবে দেখবে তা বিবেচনা করুন, ক্ষেত্রবিশেষে আপনি বাহবা পেতে পারেন আবার তিরস্কৃতও হতে পারেন।
দ্বিতীয়ত ভেবে দেখুন এতে আপনার আদৌ লাভ আছে কি না, আপনি ইতোমধ্যে অষ্টম পর্যন্ত পড়েছেন, অর্থাৎ আপনার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছে। এখন পড়াশুনা করে তা থেকে চাকরিজীবনে আপনার কোনো আউটপুট না আসার সম্ভাবনাই বেশি। কেননা মোটামুটি মানের চাকরী পেতে হলে আপনাকে আরও ৫ বছর পড়াশোনা করতে হবে।
আপনি আরও যে বিষয়টি বিবেচনা করতে পারেন তা হলো এ সময়টা পড়াশোনায় ব্যয় না করে অন্যকিছু করার মাধ্যমে অন্তত স্বাভাবিক জীবনধারনের মতো রোজগারের ব্যবস্থা করতে পারবেন কি না।
আপনার উদ্দেশ্য যদি শুধুই জ্ঞান আহরণ হয় তাহলে একাডেমিকভাবে ভর্তি না হয়ে উক্ত শিক্ষকের কাছ থেকে কিছু দিকনির্দেশনা নিয়ে বাড়িতেই পড়ালেখা করতে পারেন।
আমার ব্যক্তিগত পরামর্শ হলো জেনারেল পড়াশোনা বাদ দিয়ে আপনি যুবশিক্ষা অধিদপ্তর কিংবা অন্য যেকোনো সংস্থার সাহায্যে কারিগরি শিক্ষা নিন, আশা করি এটাই আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy