একটানা বায়ু বের হলে নামাজ পড়ার পদ্ধতি?

ভাই! আমি পবিত্রতা/অযু করে নামায পড়তে দাড়িয়েছি। আমার পায়খানায় রাস্তায় বায়ূ বের হয়। আমার অযু করলে বেশি বেশি বায়ূ বের হয়। এখন আমি কি করতে পারি? অযু ছাড়া কি নামায হবে?
3335 views

1 Answers

আপনার বর্ণনানুযায়ী আপনার যদি সবসময়ই বায়ু বের হতে থাকে, তাহলে আপনি 'মাযূর' ব্যক্তির হুকুমে। যেমন, কারো সবসময়ই প্রস্রাবের ফোঁটা বের হতে থাকে কিংবা কোনো মহিলার ঋতুস্রাব ছাড়াও দীর্ঘদিন একটানা সাদাস্রাব বা 'ইস্তেহাযা' চলতে থাকে— সবাই মাযূর ব্যক্তির হুকুমে। এক্ষেত্রে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা অজু করবেন। এরপর ওই ওয়াক্তের নামাজ পড়বেন। যদি একটানা বায়ু বের হয়, তাহলেও আপনার নামাজ হয়ে যাবে। তবে আপনার ভালো চিকিৎসা করতে হবে। চিকিৎসার দ্বারা আপনি সুস্থ হয়ে গেলে তখন আর আপনি মাযূরের হুকুমে থাকবেন না। তখন আবার সুস্থ মানুষের মতো অজু সহই নামাজ পড়তে হবে।

3335 views Answered

Related Questions

Next steps