1 Answers

মুশরেক” ‘শিরক ’ শব্দের অর্থ হচ্ছে কোন কিছুতে কাউকে শরিক বা অংশীদার বানানো। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরেক বলা হয়, বাংলাতে ‘মুশরেক’ শব্দের অর্থ করা হয় অংশীবাদী। মুশরেক বলা হয় তাকে যে কোন কিছুকে আল্লাহর অপ্রতিদ্বন্দ্বী একক সত্ত্বা, মর্যাদা বা ক্ষমতার সমান বা অংশীদার বলে বিশ্বাস করে, মনে করে অথবা দাবী করে। মুশরেক চির জাহান্নামী, সে কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেনা। অনন্তকাল সে জাহান্নামে কঠিন শাস্তি পেতে থাকবে। উদাহরণঃ হিন্দুরা তাদের মাটির তৈরী দেব- দেবীদেরকে আল্লাহর সমান মনে করে, সুতরাং জাতিগতভাবে হিন্দুরা মুশরেক। মারেফাতে বিশ্বাসী সূফীবাদী অজ্ঞ লোকেরা যারা নিজেদের মুসলমান বলেই মনে করে, কিন্তু তারা তাদের জিন্দা-মুর্দা পীর- ফকিরদেরকে আল্লাহর সমান সম্মান ভক্তি- শ্রদ্ধা ও ভয় করে, তাদেরকে সেজদাহ করে, তাদের কাছে দুয়া করে, বিপদে আপদে উদ্ধার করার জন্য গায়েবী সাহায্য চায়, তাদেরকে আলেমুল গায়েব ও হাজির- নাযির মনে করে. . .এই সবগুলো কাজ ডাহা শিরক। যারা এইগুলো করবে তারাও মুশরেকদের অন্তর্ভুক্ত হবে যদিওবা তারা নিজেদের মুসলমান বলে দাবী করে, যদিওবা তারা লোক দেখানো কিছু নামায-রোযা করে। খ্রীস্টানরা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর পুত্র মনে করে (নাউযুবিল্লাহি মিন যালিক), একারণে তারা মুশরেকও বটে।

3006 views

Related Questions