ssc তে A+ পেয়েছি এখন কীভাবে পড়লে hsc তে ও ভালো ফলাফল করে সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো?
2 Answers
আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে আছেন। যেহেতু আপনার SSC রেজাল্ট ভালো। এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আপনাকে আরো অনেক বেশি পরিশ্রমী হতে হবে। কারন, আপনি নিজেও জানেন যে, আজ কাল A+ পাওয়া ছাত্র ছাত্রী দের সংক্ষা কত পরিমানে। আজ কাল বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রী দের মধ্যে প্রচুর কম্পিটিশন। এই কম্পিটিশনে সবাইকে পিছিয়ে ফেলে আপনাকে ছিনিয়ে নিতে হবে আপনার প্রাপ্প। এজন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন দৃঢ় প্রত্তয় আর মনোবল নিয়ে পড়াশুনা করতে হবে। প্রতিটা মুহুর্তকে কাজে লাগাতে হবে। আজকাল ইন্টারনেট এ পড়ে থাকার প্রবণতা অনেক ছেলে মেয়ে দের মাঝে লক্ষ করা যায়। এ ধরনের নেশা থাকলে দ্রুত পরিহার করুন। যতটা পারেন পড়াশুনা কে সময় দিন। তাহলে দেখবেন একদিন পড়াশুনা আপনাকে আপনার প্রাপ্প প্রদান করবে।
আপনাকে আর ও দ্বিগুণ পড়ালেখা করতে হবে। বর্তমানে সময় আছে, প্রায় পনে দুই মাস। আশাকরি, আপনার সব বই কমপ্লিট হয়ে গেছে। এখন, আপনি প্রথমে কঠিন বিষয়গুলা খুজে বের করে, তাতে সময় বেশি দিন। আর রুটিন করতে ভুলবেন না এবং সে অনুযায়ি পড়ালেখা করেন। আশারাখি আপনার ভালো রেসাল্ট হবে।