ইসলামের সঠিক মতামত চাই?

আমাদের গ্রামের একটি ছেলে বিবাহ করবে, তো তার বিভিন্ন মানসিক ,তো কনে পক্ষ আমাকে আউটভাবে জিগ্যাসা করে যে ছেলেটি কেমন? তার কাছে আমার মেয়ে বিয়ে দিলে কেমন হবে?এমতাবস্থায় আমি কনে পক্ষকে কি বলতে পারি? তাঁদের কি বলে দিব যে তার মানসিক সমস্যা? এ বেপারে ইসলাম কি বলে?
3466 views

1 Answers

ইসলামি দৃষ্টিকোণ থেকে বলতে গেলে প্রথমতই যে বিষয় উঠে আসে তা হলো- মিথ্যা বলা কিংবা সত্য গোপন করা দুটোই ইসলামে নিষিদ্ধ।

উক্ত ক্ষেত্রে সত্যি বললে যদি আপনার কোনো সমস্যা বা বিব্রতকর পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সরাসরি তাদের বলতে পারেন যে আপনি ছেলেটির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।

তবে সত্য বলায় আপনার কোনো ক্ষতি না হলে তাদের সঠিক তথ্যটিই দিন। বিয়ের পূর্বে পাত্রপাত্রীর সীমাবদ্ধতা গুলো গোপন রাখা খুবই জঘন্য একটা বিষয়, এর ফলে সংসারে অশান্তি থেকে শুরু করে বিবাহবিচ্ছেদ পর্যন্ত হতে পারে। একটি সত্য যদি অবশ্যম্ভাবী কোনো দুর্ঘটনা এড়াতে পারে তাহলে শুধু সামাজিকতার খাতিরে তা এড়িয়ে যাওয়া একদমই অনুচিত।
তবে যাই বলেন, বাড়িয়ে কিছু বলবেননা।
3466 views Answered

Related Questions

Next steps